চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাল্টা আঘাতে’ পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার ছাত্র ধর্মঘট

নাসিমুল শুভনাসিমুল শুভ
৭:৩৯ পূর্বাহ্ন ১০, মে ২০১৫
বাংলাদেশ
A A

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী লাঞ্ছনার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন ও কয়েকটি বাম সংগঠনের ‘পাল্টা আঘাত’ নামের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে বাম ছাত্র সংগঠনগুলো।

পূর্বঘোষণা অনুযায়ী বামছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা ডিএমপি কার্যালয় ঘেরাও করতে মিছিল শুরু করে। শাহবাগ, দোয়েল চত্বরে পুলিশি বাঁধার সম্মুখিন হয় তারা। এরপরও তারা শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণির (বেইলি রোড) দিকে এগিয়ে গেলে অফিসার্স ক্লাবের সামনে পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ এবং লাঠিচার্জ শুরু করে।

ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সভাপতি লিটন নন্দী জানান, পুলিশি বাঁধা উপেক্ষা করে তারা ডিএমপি কার্যালয়ের কাছাকাছি অফিসার্স ক্লাবের সামনের রাস্তায় বসে পড়েন তারা। এসময় তারা ডিএমপি কমিশনারের সাথে কথা বলতে চান।

পুলিশ তাদের দাবি নাকচ করে বেলা ১ টার দিকে মিছিলের মধ্যে রায়টকার নিয়ে ঢুকে পড়ে। একই সাথে লাঠিচার্জ শুরু করে।

লিটন নন্দী দাবি করেন, এতে তাদের ৩০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছে। আটক করা হয়েছে আরও ৫ জনকে।

ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলা ও নেতাকর্মী হয়রানির প্রতিবাদে বিকালে সাড়ে ৫টায় তাৎক্ষণিক প্রতিবাদ কর্মসূচি পালন করে বাম ছাত্র সংগঠনের নেতারা।

Reneta

এছাড়াও আগামীকাল (সোমবার) বিকাল ৪ টায় সারাদেশে প্রতিবাদ সভার ডাক দিয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কেন্দ্রীয় প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হবে।

১২ তারিখ (মঙ্গলবার) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাম ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে ধর্মঘট আহ্বান করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্র ইউনিয়নটিএসসিনারী নিপীড়নপহেলা বৈশাখশাহবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT