চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পালিয়ে বাঁচতে গিয়ে দুই সন্তান হারানো রোহিঙ্গা মায়ের গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
শিশু সন্তান হারানো রোহিঙ্গা-মিয়ানমার

দুই শিশু সন্তানের মা আনোয়ারা যখন পরিবার নিয়ে মিয়ানমার ছেড়ে পালিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তিনি ভেবেছিলেন, যাত্রা কষ্টের হলেও তারা এক সময় ভালো আর নিরাপদ একটা ভবিষ্যৎ পাবেন।

কিন্তু সেই স্বপ্ন গিয়ে ঠেকল অথৈ জলের গভীর সমুদ্রে, যখন তারা অন্য অনেকের সাথে কয়েক সপ্তাহ বন জঙ্গল অতিক্রম করে পরিশেষে নৌকায় করে বাংলাদেশে পালিয়ে আসার সময় ডুবে যায় নৌকাটি।

নৌকার সঙ্গে হারিয়ে যায় আনোয়ারার দুই শিশু কন্যাও।

সেনাবাহিনীর বর্বর নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের এমনই একজনের যন্ত্রণাময় কাহিনীর বর্ণনা উঠে এসেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর ফেসবুক পেজে। নিরাপত্তার স্বার্থে ছদ্মনাম ‘আনোয়ারা’ দিয়ে ওই রোহিঙ্গা নারীর গল্প তুলে ধরা হয়েছে।

নৌকাডুবিতে মেয়ে হারানোর ঘটনা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন আনোয়ারা। বলেন, ‘আমি আমার পাঁচ মাস বয়সী ছোট মেয়ে মিনারাকে (ছদ্মনাম) কাঁধে নিয়ে ছিলাম। ওদিকে আমার চার বছরের আরেক মেয়ে শাহিনা (ছদ্মনাম) আমার চোখের আড়ালে হারিয়ে গেল।’

আনোয়ারা জানান, যেখানে নৌকাটা ডুবে গিয়েছিল সেখানে পানি ছিল অনেক গভীর। ‘আমি একটি নৌকায় অনেকক্ষণ আঁকড়ে থাকতে পেরেছিলাম যেন পানির নিচে চলে না যাই। তারপর আমি কিছু কাঠের টুকরো খুঁজে পেয়ে তীরে আসতে সফল হই। আমার মনে হয় আমি এক ঘণ্টারও বেশি সময় পানিতে ছিলাম।’

Reneta

গত ১০ ফেব্রুয়ারি রোহিঙ্গাদের সঙ্গে দেখা করতে কক্সবাজার যান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। ওইদিন সকালে ৫০ জনের বেশি রোহিঙ্গা শরণার্থীর একটি নতুন দল ইউএনএইচসিআর-এর ট্রানজিট সেন্টারে যায়।

তাদের সঙ্গে দেখা করেন বরিস জনসন। ওই দলে ছিলেন আনোয়ারা। সেদিন তাদের সবাইকে অস্থায়ী বাসস্থান, গরম খাবার এবং মানসিক সান্ত্বনা দেয়া হয়।

মিয়ানমার থেকে পালিয়ে আসার মত কঠিন সিদ্ধান্ত বর্ণনা করতে গিয়ে আনোয়ারা বলেন, ‘মিয়ানমারে আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছিলাম। নৌকায় করে বাংলাদেশে আসার সময় মাঝিকে প্রত্যেক পূর্ণবয়স্ক ব্যাক্তির জন্য ৫০ হাজার কিয়াত দিতে হয়েছিল, যা প্রায় ৩৭ মার্কিন ডলারের সমান। আমাদের গ্রামটাকে দখল করে সেটাকে সেনাবাহিনীর ক্যাম্প হিসেবে ব্যবহার করা হচ্ছিল। আমরা সপ্তাহর পর সপ্তাহ বনে কাটিয়েছি। ভীষণ ক্লান্ত ছিলাম আমরা।’

আনোয়ারার স্বামীকে সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর তাকে আর দেখেননি আনোয়ারা। লোকমুখে শুনেছেন তাকে মেরে ফেলা হয়েছে। ‘আমি ভেবেছিলাম আমার মেয়েদের নিয়ে এখানে চলে আসলে আমরা নিরাপদে থাকতে পারব। কিন্তু তারা তো এখন মৃত। আমি জানি না কিভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠবো।’

‘কাছের মানুষ বলতে এখন শুধু আমার বয়স্ক বাবা-মা আছে। তারা আমাকে হয়তো কিছু শক্তি যোগাবে।’ আনোয়ারার পরিবার বলতে এখন শুধু তারা আছেন। তাদের জন্য হলেও শক্ত থাকতে চান আনোয়ারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএনএইচসিআররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT