চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিকে পাওয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনের সবুজ সংকেত পাওয়া গেছে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বঙ্গবন্ধুর যে খুনি রয়েছে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে ট্রাম্প সরকারের সবুজ সংকেত পেয়েছি আমরা।

বৃহস্পতিবার দুপুরে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কাদের বলেন: বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে। যেসব খুনিরা বিদেশে রয়েছে তাদের ফিরিয়ে আনতে চেষ্টা করছে সরকার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বঙ্গবন্ধুর যে খুনি রয়েছে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে ট্রাম্প সরকারের সবুজ সংকেত পেয়েছি আমরা। আরেকজন কানাডার আছে, নূর চৌধুরী। কানাডার আইনে কাউকে মৃত্যুদণ্ড দেয়া যাবে না। তাকে ফিরিয়ে আনার আইনি জটিলতা রয়েছে। আরেকজনের নাম বলবো না। তাকে ফিরিয়ে আনতে সরকারের ৯০ শতাংশ আলোচনা সফল হয়েছে।

খালেদা জিয়ার নাম উল্লেখ না করে ‘ভুয়া জন্মদিন পালন করা পাপ’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যারা বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর দিনে ভুয়া জন্মদিন পালন করে আমি তাদের ঘৃণা করি। ধিক্কার জানাই। বাংলাদেশে এক নেত্রীর জন্মদিবস ৫টি। প্রশ্ন এখানেই।  তারস্কুলে জন্ম তারিখ একরকম, বিবাহের সময় আরেক রকম, পাসপোর্ট – বিদেশ যাত্রায় আরেক রকমের।

কাদের বলেন, বাংলার শোকাহত জাতি দেখলো বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে ভুয়া জন্মদিন পালন করেছে বিএনপি। তবে এবার জন্মদিনে পালনের ফরমেট বদলেছে। জেলে কেক কাটেনি। এরাই ( বিএনপি) দেশে পাপের নোংরা দৃষ্টান্ত স্থাপন করেছে। আবার এরাই ষড়যন্ত্র করে বৈধ সরকারকে হঠানোর চেষ্টা করছে। এদের চিনে রাখতে হবে।

সেতুমন্ত্রী বলেন, কারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিদেশী দূতাবাসে চাকরি দিয়েছিলো। ইনডেমিন আইন করে বঙ্গবন্ধুকে হত্যার বিচার বন্ধ করে দিয়েছে। জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর হত্যাকারী ডালিমকে স্বাগতম জানিয়েছিলেন জিয়াউর রহমান। হাওয়া ভবনের পরিকল্পনায় ২১ আগস্ট বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার টার্গেটে গ্রেনেড হামলা করা হয়েছিলো। সে দিন তিনি (শেখ হাসিনা) আল্লাহর রহমতে বেঁচে গেছেন।

Reneta

‘এ বছর না ঐ বছর, আন্দোলন হবে কোন বছর’ মন্তব্য করে কাদের বলেন, ৯ বছরে ১৮টি ঈদ গেলে কোনো আন্দোলন করতে পারলো না। আন্দোলন করতে না পেরে বিদেশীদের ডেকে ঘনঘন নালিশ করছে। আবারও ১/ ১১ এর গন্ধ পাচ্ছি। নোংরা রাজনীতি শুরু করেছে তারা। হঠাৎ করে দেখলাম শিক্ষার্থীদের নিরাপদ সড়কের অরাজনৈতিক আন্দোলনে রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে। গুজব রটানোর জন্য অনেককে টাকা দিয়ে মাঠে নামনো হয়েছে।

ইডেন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক তাছলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ড. শামসুন্নাহার, আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য পারভীন জাহাজ কল্পনা, ছাত্রলীগের সভাপতি রেজানুল হক শোভনসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরবঙ্গবন্ধুর খুনিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT