চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পালমাস-শামুকে পা কাটল রিয়ালের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

কয়েকঘণ্টা আগে স্পোর্টিং গিজনকে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। ঘরের মাঠে জিতে তাদের টপকে আবারো শীর্ষে ফেরার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। সেটি তো হয়ইনি, উল্টো দুর্বল লাস পালমাসের সঙ্গে হারতেই বসেছিল বার্নাব্যুর দলটি। অবশ্য রোনালদো ম্যাজিকে ড্র করে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

ম্যাচের শেষদিকে তিন মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে পালমাসের বিপক্ষে ৩-৩ ব্যবধানে ড্র করেছে রিয়াল। অন্য গোলটি ইসকোর।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতের ম্যাচে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছেন কদিন আগেই চোট কাটিয়ে ফেরা গ্যারেথ বেল। যাতে দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটাই দশজন নিয়ে খেলতে হয় রিয়ালকে।

Banglabid

তার আগে ম্যাচের দ্বিতীয় মিনিটেই জালে বল পাঠিয়েছিলেন আলভারো মোরাতা। রেফারি অফসাইডের বাঁশি বাজালে সে দফা উল্লাসে মাতা হয়নি স্বাগতিকদের। এর ছয় মিনিট পর এগিয়ে যায় রিয়াল। মাতেও কোভাসিচের রক্ষণচেরা পাসে প্রতিপক্ষের বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ইসকো।

সেটি অবশ্য দশ মিনিটের বেশি স্থায়ী হয়নি। পালমাসকে সমতায় ফেরান তানা ডোমেনগুয়েজ। প্রথমার্ধ ১-১’ই থাকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। স্প্যানিশ ফরোয়ার্ড জোনাথান ভিয়েরাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বেল। ওয়েলস ফরোয়ার্ড তখন মেজাজ হারিয়ে আরেকবার ধাক্কা মেরে বসেন ভিয়েরাকে। দ্বিতীয় ফাউলে রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন বেলকে।

Reneta


কিছুপরই তিন মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করে বসে রিয়াল। ৫৬ মিনিটে সার্জিও রামোস নিজেদের বক্সে বলে হাত ঠেকালে পেনাল্টি পায় পালমাস। স্পটকিকে দলকে এগিয়ে দেন ভিয়েরা। আর ৫৯ মিনিটে পাল্টা আক্রমণে স্কোরলাইন ৩-১ করেন কেভিন প্রিন্স বোয়াটেং।

একসময় মনে হচ্ছিল রিয়াল বুঝি পূর্ণ পয়েন্টই হারাতে যাচ্ছে। তখনই ত্রাতা হয়ে আসেন রোনালদো। ম্যাচের ৮৬ ও ৮৯ মিনিটে তার জোড়া গোলের রোমাঞ্চের সাক্ষী হয় স্বাগতিক দর্শকরা। প্রথমে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর পর হামেস রদ্রিগেজের কর্নারে দারুণ এক হেডে স্কোরলাইনে সমতা টানেন পর্তুগিজ উইঙ্গার।

পালমাস-শামুকে পা কাটলেও শীর্ষে ফেরার দারুণ সুযোগ রয়েছে রিয়ালের। তারা যে বার্সার থেকে একটি ম্যাচ কম খেলেছে। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। আর ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। টেবিলের ১২তম স্থানে থাকা পালমাসের পয়েন্ট সেখানে ২৫ ম্যাচে ২৯!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদরোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেলবোর্নে পরিত্যক্ত কারখানায় আগুন, নিহত ৩

পরবর্তী

রংপুরের পীরগঞ্জে বাস উল্টে নিহত ৩

পরবর্তী

রংপুরের পীরগঞ্জে বাস উল্টে নিহত ৩

কেড়েই নিতে হলো ‍মুশফিকের গ্লাভস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT