চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্লামেন্টে ‘আস্থা’ পেলেন টেরেসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ব্রেক্সিট-আস্থা ভোট-টেরেসা মে

ব্রিটিশ পার্লামেন্টের আস্থা ভোটে উতরে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে।

পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে তার পক্ষে ভোট দিয়েছেন ২০০ সংসদ সদস্য। আর বিপক্ষে ভোট দিয়েছেন ১১৭ জন।

অর্থাৎ আস্থা ভোটে ৮৩টি ভোটে জিতেছেন তিনি। এর মধ্যে কনজারভেটিভ পার্টির ৬৩ শতাংশ এমপি টেরেসার পক্ষে এবং ৩৭ শতাংশ বিপক্ষে ভোট দেন।

এর ফলে আরও এক বছরের জন্য কনজারভেটিভ পার্টির সংসদীয় প্রধানের পদ নিশ্চিত করলেন মে।

ভোটে জয় নিশ্চিতের পর ডাউনিং স্ট্রিটে দেয়া ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনগণ ‘যে ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিল’ সেই ব্রেক্সিট বাস্তবায়নের অঙ্গীকার করেন। তবে এ-ও বলেন, যে এমপিরা আস্থা ভোটে তার বিপক্ষে ভোট দিয়েছেন তাদের উদ্বেগগুলোর কথাও মন দিয়ে শুনেছেন তিনি।

সমর্থকরা দলকে এগিয়ে যেতে বললেও সমালোচক ও বিশ্লেষকদের মতে, এভাবে এক-তৃতীয়াংশ এমপির সমর্থন হারানো টেরেসা ও ব্রেক্সিট চুক্তির জন্য ‘বিধ্বংসী’ একটি বিষয়।

Reneta

ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার শর্ত নির্ধারণে ব্রেক্সিট চুক্তির খসড়া তৈরি নিয়েই সৃষ্টি হয়েছিল অনাস্থা। এ নিয়ে দু’জন ব্রেক্সিট বিষয়ক মন্ত্রীর পাশাপাশি পদত্যাগ করেছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও।

টেরেসা মের দল ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সদস্যরাই তার বিরুদ্ধে অনাস্থা আনেন। কনজারভেটিভ পার্টির ৪৮ সংসদ সদস্যের আবেদনের প্রেক্ষিতে এই গোপন ব্যালট অনুষ্ঠিত হয়।

ভোটে টিকে থাকার জন্য টেরেসা মের প্রয়োজন ছিল ১৫৯ ভোট। তবে ১৭৪ জন এমপি ভোটের আগেই মে’র পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেরেসা মেব্রেক্সিটযুক্তরাজ্যলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোমাদের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করতে একসপ্তাহ লাগবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

সুন্দর দেশ গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি হতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT