চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্বতীপুরের শিশু ধর্ষণের মামলা ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A

চার বছর আগে দিনাজপুরের পার্বতীপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলাটি আগামী ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দিনাজপুরের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এ নির্দেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

চার বছর আগের এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টের নির্দেশনা চেয়ে আবেদন করেন আইনজীবী মো.আতাউল্লাহ নুরুল কবির। সে আবেদনের পর আজ বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দেন। আদালত তার আদেশে এই মামলার পরবর্তী বিচারকাজে সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং মামলাটির তদন্ত কর্মকর্তাকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। আর এক্ষেত্রে তাদের অবহেলা থাকলে বা তারা ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার ওই শিশুটির প্রজনন অঙ্গে সংক্রমণ হওয়ায় দিনাজপুর ও পার্বতীপুরের মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরকে শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। আজ আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো.আতাউল্লাহ নুরুল কবির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।

এর ২০১৬ সালের ১৮ অক্টোবর পার্বতীপুর উপজেলার সিঙ্গীমারী জমিরহাট গ্রামের ওই শিশুটি বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। সন্ধান না পেয়ে ওইদিন রাতে তার বাবা পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন ভোরে বাড়ির পাশে একটি হলুদ ক্ষেত থেকে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শিশুটিকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। অন্যদিকে শিশুটির বাবা একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় ধর্ষণ মামলা করেন। সে মামলার প্রধান আসামি সাইফুলকে ওই বছরের ২৪ অক্টোবর পুলিশ গ্রেপ্তার করে। অপর আসামি আফজাল হোসেন কবিরাজ প্রথমে পলাতক থেকে পরবর্তীতে গ্রেপ্তার হন এবং পরে জামিন পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণশিশুহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT