চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারিশ্রমিক ১ টাকা নিয়েও গর্বিত শুভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ০৯, জুন ২০২১
বিনোদন
A A

ঢাকাই চলচ্চিত্রের তারকা অভিনেতা আরিফিন শুভ। ছোটপর্দা দিয়ে শুরু করলেও বর্তমানে বাংলা চলচ্চিত্রে দৃঢ় অবস্থান তার। কাজ করেছেন বিগ বাজেটের বহু ছবিতে। তার অভিনীত একাধিক সিনেমার মুক্তির প্রতীক্ষায় আছেন দর্শক। তবে সাম্প্রতিক এই অভিনেতা যে সিনেমাটি নিয়ে বাংলাদেশ-ভারতে আলোচিত, সেটি খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগালের নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’।

বিগ বাজেটের এই ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শুভ। আর এই আলোচিত ছবিতে অভিনয় করে কতো পারিশ্রমিক নিয়েছেন শুভ, এটা জানলে বিস্ফারিত হবে অনেকের চোখ!

হ্যাঁ, এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেও শুভ পারিশ্রমিক নিয়েছেন মাত্র ১ টাকা!

কী বিশ্বাস হচ্ছে না? বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য আলোচিত ছবি ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করে পারিশ্রমিক হিসেবে সত্যিই ১ টাকা নিয়েছেন শুভ। আর এ সংক্রান্ত একটি চেক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন শুভ।

যে চেকটি এখন রীতিমত ভাইরাল! অনেকেই মনে করেছিলেন, শুভর নামে এক টাকার চেকটি হয়তো ভুল কিংবা কোনো বিভ্রাটের ফল! কিন্তু পরিষ্কার করলেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির এই নায়ক। বললেন, ‘বঙ্গবন্ধুতে অভিনয় করতে শর্ত ছিলো একটাই, সম্মানি নেব এক টাকা।’

শুভ লিখেন, ‘অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যাবে, কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না’। শুভ জানালেন, ‘তার অভিনয়জীবনের সেরা এক চরিত্র শেখ মুজিবুর রহমান। অনেক আবেগের নামও তার কাছে। তাই এখানে টাকাটা মুখ্য নয়।’

Reneta

বঙ্গবন্ধুর প্রতি শুভর এমন শ্রদ্ধা আর ভালোবাসায় মুগ্ধ তার সহকর্মী ও ভক্ত অনুরাগীরাও। পারিশ্রমিক পাওয়া ১টাকার চেকটি তাই অনেকেই শেয়ার করছেন। ইতিবাচক মন্তব্যর পাশাপাশি শুভর এমন ত্যাগে অনেক অভিনেতা অভিনন্দনও জানাচ্ছেন।


এরইমধ্যে ‘বঙ্গবন্ধু’র বেশীর ভাগ শুটিং সম্পন্ন হয়েছে। মুম্বাইয়ে হয়েছে সেই শুটিং। কয়েক দফায় বাংলাদেশি অভিনয় শিল্পীরা সেখানে গিয়েছেন। শিগগিরই বাংলাদেশ অংশের শুটিং শুরু করবেন নির্মাতা শ্যাম বেনেগাল। শোনা যাচ্ছে আগামী সেপ্টেম্বরে হবে বাকি অংশের কাজ।

চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে আছেন নুসরাত ফারিয়া। এছাড়া তাজউদ্দীন আহমেদ চরিত্রে রিয়াজ আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভতিশাবঙ্গবন্ধুলিড বিনোদনশিল্পীশেখ মুজিবুর রহমানশ্যাম বেনেগালসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে মোদির নীতি, বহরের গাড়ি অর্ধেকে নামানোর নির্দেশ

মে ১৩, ২০২৬

এপ্রিলে সড়কে ঝরল ৫১০ প্রাণ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭তম বিসিএসে আরও ৯৬ বঞ্চিত প্রার্থীর নিয়োগ

মে ১৩, ২০২৬

সম্ভ্রম দিয়ে পরিবার বাঁচানো সেই বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই: বিদায় রাষ্ট্রীয় মর্যাদায়

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুরুষের লুকানো শুক্রাণু খুঁজে দিচ্ছে এআই

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT