চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারিবারিক সন্ত্রাসের ঘটনায় আতঙ্ক বোধ করছি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১১:৪১ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A

মাত্র বারো ঘণ্টার ব্যবধানে রাজধানীতে দু’টি জোড়া খুনের ঘটনা ঘটেছে। একটি কাকরাইলে আরেকটি রাজধানীর বাড্ডা এলাকায়। কাকরাইলে মা-ছেলে, বাড্ডায় বাবা-মেয়ে খুন। প্রাথমিকভাবে পুলিশ বলছে, উভয় ঘটনা পারিবারিক কলহের জেরে হয়েছে। কাকরাইলের ঘটনায় গৃহকর্তা শেখ আব্দুল করিম ও তার তৃতীয় স্ত্রী শারমিন মুক্তাকে গ্রেপ্তার করা হয়। আর বাড্ডায় বাবা-মেয়ে হত্যায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী শাহীনকে খুলনা থেকে আটক করেছে পুলিশ। এছাড়া নিহতের স্ত্রী এই ঘটনায় জড়িত বলেও সন্দেহ করা হচ্ছে। এরকম পারিবারিক সন্ত্রাস বেড়ে যাওয়ার ঘটনা স্বাভাবিকভাবে শঙ্কার বিষয়। অথচ একসময় বাংলাদেশের শহর কিংবা গ্রাম, সবখানেই পারিবারিক অটুট বন্ধন ছিল গর্ব করার মতো বিষয়। এ দু ক্ষেত্রে হয়তো না, কিন্তু সামগ্রিকভাবে পারিবারিক বন্ধন কমে যাওয়ার কারণ হিসেবে মনোবিদরা প্রযুক্তিকে অনেকাংশে দায়ী করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বিভিন্ন প্রযুক্তিতে সারাক্ষণ বুঁদ  হয়ে থাকার ফলে পরিবারকে তেমন একটা সময় না দেয়ার কারণেও দূরত্ব তৈরি হচ্ছে। আমরা বিশ্বাস করি, প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদেরকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে। তবে এর অপব্যবহার আবার ঠিক একইভাবে অধঃপতনেরও কারণ। এসব বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে খেয়াল রাখতে হবে। প্রযুক্তির ব্যবহার আর আধুনিক ব্যবসা বাণিজ্য যাই হোক না কেন, তা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকার জন্যই করা হয়। সেখানে মূল বন্ধন ছিন্ন করে এভাবে পারিবারিক সন্ত্রাস বৃদ্ধির ঘটনা গ্রহণযোগ্য নয়। এছাড়া অন্যান্য আর কী কারণে এমন ঘটনাগুলো ঘটতে পারে তা খুঁজে বের করতে হবে। এই অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। এই ঘটনাগুলোকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাইলেও এসব বিষয়ে এখন থেকে চিন্তা ভাবনা না করলে বিষয়গুলো বিষফোঁড়া হয়ে উঠতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT