চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারিবারিক কবরস্থানে শেষ নিদ্রায় এমপি লিটন

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৪:৫০ অপরাহ্ন ০২, জানুয়ারি ২০১৭
গাইবান্ধা, বাংলাদেশ
A A

গাইবান্ধা-১ আসনের (সুন্দরগঞ্জ) এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের গ্রামের বাড়ি সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজে বাদ আছর তৃতীয় নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এরআগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় নামাযে জানাযা শেষে বেলা একটার দিকে এমপির লাশ বহনকারী হেলিকপ্টার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙায় পৌঁছে। এরপর অ্যাম্বুলেন্সে করে সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজে নিজের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এমপির মরদেহ।

এমপি হত্যাকাণ্ডের প্রতিবাদে বামনডাঙ্গা রেলস্টেশনে সকাল থেকে উত্তেজিত জনতা অবরোধ ও বিক্ষোভ করে। এরইমধ্যে ট্রেনের চাকার সামনে বোমা সদৃশ একটি বস্তুর দেখা মেলে। সৈয়দপুর রেলওয়ে পুলিশ সুপার জানান, বোমা বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।

দুই দিন থেকে আটক জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ও গোয়েন্দারা। তবে এখনো হত্যাকাণ্ডের ব্যাপারে কোনও সুনির্দিষ্ট তথ্য পায়নি পুলিশ। হত্যাকাণ্ডের দুই ঘন্টা আগে কিলিং মিশনের সদস্য ছাড়াও সন্দেহভাজন দুই ব্যক্তি চিকিৎসার সহায়তার কথা বলে লিটনের বাসায় কিছুক্ষণ অবস্থান করেছিলো।

অপরিচিত সেই দুই ব্যক্তিকে খুঁজছে পুলিশ। অন্য সন্দেহভাজনদের খোঁজেও চলছে অভিযান।

শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার নিজ বাড়িতে দুর্বৃত্তরা মঞ্জুরুল ইসলাম লিটনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Reneta

তবে কে বা কারা এই গুলি চালিয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ।

রোববার সন্ধ্যায় লিটনের মরদেহ ঢাকায় আনা হয়। রাতে বারডেম হিমঘরে রাখা হয় এমপির মরদেহ।

এর আগে শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করার ঘটনায় সমালোচিত হন এমপি লিটন। ২০১৫ সালের ২ অক্টোবর তার ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ নামে নয় বছর বয়সী ওই শিশু আহত হয়। দুই পায়ে তিনটি গুলির ক্ষত নিয়ে দীর্ঘদিন তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

শিশুটির বাবা সাজু মিয়া ঘটনার পরদিনই সাংসদ লিটনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় তিনি জামিনে ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: এমপি লিটন
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ প্লাজা শপিং মল। ছবি: আহসান কামরুল

নির্বাচন উপলক্ষে বন্ধ দোকানপাট ও শপিংমল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT