চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারিবারিক অসুস্থ প্রতিযোগিতা থেকেই ঘটছে শিশু হত্যা

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৮:১৩ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

সাম্প্রতিক সময়ে দেশে শিশু হত্যা ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, ঘটনার শিকার শিশুদের পরিবার ও পরিচিতরাই ওইসব ঘটনার সঙ্গে জড়িত। সেই ধারায় রাজধানীর বনশ্রীতে অসুস্থ প্রতিযোগিতার মানসিকতা থেকে মা-ই খুন করেছে তার দুই শিশুকে। মানসিক অসুস্থতা আর পারিবারিক অসুস্থ প্রতিযোগিতাকে এর জন্য দায়ী করেছেন বিশেষজ্ঞরা। 

দুই সন্তান তার ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবে না এই ভাবনা থেকেই পঞ্চম এবং নার্সারী শ্রেণী পড়ুয়া দুই সন্তান অরনী ও আলভীকে হত্যা করেছে তাদের মা মাহফুজা মালেক জেসমিন।  

মায়ের এমন মানসিকতাকে অসুস্থ হিসেবেই মনে করেন মেরি কুরি স্কুলের প্রিন্সিপাল সাকেবা আলী।

সাকেবা আলী বলেন, এমন মানসিকতা সর্বাত্বকভাবে ক্ষতি করছে সমাজের। এখনকার বাবা মায়ের অনেকের মধ্যেই এই মেন্টালিটি দেখা যায় যে তাদের সন্তানকে তারা পড়িয়ে কিছু শেখানোর বদলে গ্রেড পাওয়ার উপরে বেশি গুরুত্ব দেন। শিশুদের পড়াতে হবে কিন্তু সেটা আনন্দের মধ্যে দিয়ে পড়াতে হবে। ওদের উপর নিশ্চয়ই চাপ সৃষ্টি করা যাবে না।

একটুখানি বড় হওয়ার পর পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার কারণ থাকতে পারে কিন্তু এত ছোট বাচ্চাদের নিয়ে এমন প্রতিযোগিতামূলক মেন্টালিটি অসুস্থতারই শামিল। সেকথাই বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়্যারম্যান ড. জিয়া রহমান।

ড. জিয়া বলেন, মা সাইকোলজিকালি অসুস্থ অবস্থাতে এই কাজ করেছে। আমাদের সমাজে সাধারণত তিন ধরনের পরিবার দেখা যায়। যেখানে একটি পরিবার খুবই রক্ষণশীল হয়, অন্য একটি পরিবার পুরোপুরি স্বাধীনতা দেয়। আর কিছু পরিবারে সন্তান খানিকটা অনুশাসন ও খানিকটা স্বাধীনতা পায়। তৃতীয় ধরনের পরিবারই সবচেয়ে ভালো পরিবার।

Reneta

একটি সমাজে এমন অনেক মানুষের জন্য মনোবিজ্ঞান বা মনোবিজ্ঞানী খুব জরুরী। যেমনটা বিদেশে হচ্ছে কিন্তু আমাদের দেশে মনোবিজ্ঞানীর কাছে যাওয়াটাকেও অনেকে লজ্জার বিষয় মনে করেন।

জিয়া রহমান আরো বলেন, অনেক বাবা-মা আছেন যারা সন্তান যা চান তাই দিয়ে দেন কিন্তু একসময় এই সবকিছু প্রাপ্তিই ওদের জন্য ক্ষতির কারণ হয়ে আসে সেটা বোঝেন না।  

তবে এই সমস্যা থেকে খুব শীঘ্রই আমাদের বেরিয়ে আসতে হবে বলেই মনে করেন এই দুই বিশেষজ্ঞ। 

সাকেবা আলী বলেন, আজকাল এই অসুস্থ প্রতিযোগিতা অনেকটা ভাইরাসের মতো হয়ে গেছে। আমাদের সন্তানদের উপরই আমরা অন্যায় করছি। অনেক স্কুল আছে যারা একটি নির্দিষ্ট বয়স অব্দি পরীক্ষা নিতে চান না। কিন্তু অভিভাবকের তাতে স্বস্তি নেই। তারা চান শিশুরা পরীক্ষা দিক। নিজেদের প্রমাণ করুক। তখন স্কুলের আর কিছু করার থাকে না। এ প্লাস পেলে শিশুর শুধু রেজাল্টই ভালো হবে মানবিক গুণাবলী আসবে না। এখনকার শিশুরাতো শুধুমাত্র একটি যত্ন হিসেবেই গড়ে উঠছে। অনেক বাবা-মা তাদের মানবিক গুণাবলী প্রস্ফুটিত হওয়ার সুযোগ দেয় না।

জিয়া রহমান বলেন, আজকালকার সমাজ সন্তান ও বাবা-মায়ের মধ্যে অস্থিরতা আরো বাড়িয়ে দিচ্ছে। এজন্য বাবা-মাকে যেমন নিজেদের সচেতন হতে হবে তেমনই সচেতন হতে হবে শিক্ষকদেরও। এখন অনেক কিছুই অনেক সহজলভ্য হয়ে গেছে। প্রযুক্তি আমাদের হাতের মুঠোয়, ইন্টারনেট সেবা সবার ঘরে ঘরে। এতকিছুর মধ্যে থেকে যে সন্তান খারাপ কিছু শিখছে না তা আমরা কি করে বলবো। 

এই ঘটনার আরো গভীরে তদন্ত হওয়া দরকার বলেই মনে করেন এই অপরাধ বিশেষজ্ঞ। তবে সব কিছুর আগে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার স্বপ্ন আঁকতে হবে মনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT