চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারফর্ম করতে পারিনি, আমরা দুঃখিত: মাহমুদউল্লাহ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৪৩ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: ‘চায়ের দেশে এসে চার দিনের চা বিরতির আগেই খেলা শেষ!’ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অভিষেক টেস্ট কাভার করতে আসা এক সিনিয়র সাংবাদিকের ফেসবুক স্ট্যাটাস এটি। বিস্ময় চিহ্নে মিশে থাকল হয়তো তার আক্ষেপও।

তিন-চার দিনে সিলেট টেস্ট শেষ হয়ে যেতে পারে এমন কথা শোনা যাচ্ছিল ম্যাচ শুরুর আগে থেকেই। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে থাকা অনেকেই উইকেট দেখে বুঝে ফেলেন সেটি! তাদের ধারণাই সত্যি হয়েছে। কিন্তু পরাজিত দলটি যখন বাংলাদেশ, তখন বিস্ময় জাগাবেই।

মিরপুরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে চার দিনের মধ্যে টেস্ট হারানোর পর একটা মিথ তৈরি হয়েছে, স্পিন উইকেট মানেই সফরকারী দল পাঁচ দিনের আগেই কুপোকাত। সেই ধারণায় বড় এক ঝাঁকুনিই দিল জিম্বাবুয়ে।

Banglabid

চতুর্থ দিনে চা-বিরতির আগেই বেজে যায় বাংলাদেশের হারের ঘণ্টা। আরিফুল হক ওয়েলিংটন মাসাকাদজার হাতে ফিরতে ক্যাচ তুলে দিতেই স্ট্যাম্প তুলে উদযাপনে মাতেন জিম্বাবুয়ের খেলোয়াড়রা। শুরুর নানা আয়োজন ও উৎসবের পর মাঠের খেলাতেও বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্যুর অভিষেক স্মরণীয় হল, তবে সেটি জিম্বাবুয়ের জন্য। ১৭ বছর পর দেশের বাইরে টেস্ট জয়ে তাদের ক্রিকেট ইতিহাসে জড়িয়ে গেল সিলেটের নাম।

বেলুন উড়িয়ে শুরু হয়েছিল

পূণ্যভূমিতে জিম্বাবুয়ের উদযাপন দেখার জন্য একমুহূর্ত অপেক্ষা করেনি মাঠে আসা দর্শকরা। ম্যাচ শেষ হতেই গেটগুলোতে জমে যায় ভিড়। ১৫১ রানের ব্যবধানে হারের পর দর্শকদের জমা কষ্টে সান্ত্বনা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

‘অধিনায়ক হিসেবে এবং খেলোয়াড় হিসেবেও এটা মানা কষ্টকর। দর্শকরা এসেছে আমাদের ভালো খেলা দেখতে। আমরা পারফর্ম করতে পারিনি। এটার জন্য আমরা দুঃখিত। সব সময় প্রত্যাশা করি উনারা যেভাবে সব সময় সমর্থন করেন সেভাবে করবেন। বাংলাদেশের ক্রিকেটের আগেও এমন সময় এসেছে তখনও আমরা ঘুরে দাঁড়িয়েছি। আশা করি সবাই মিলে আবার ঘুরে দাঁড়াব।’

Reneta

কাজটা যে মোটেও সহজ নয় সে বার্তা প্রথম টেস্টেই দিয়ে দিয়েছেন জিম্বাবুয়ে। সফরকারী দলের ভারতীয় কোচ লালচাঁদ রাজপুত বললেন, এটি গ্রেট গ্রেট উইন। দারুণ পারফরম্যান্সের রেণু ছড়াতে চায় পরের ম্যাচেও। এবং তারপরও, কোচের কাছে জিম্বাবুয়ের সোনালি দিন ফিরিয়ে আনার সংকল্পে প্রথম ধাপ বাংলাদেশের বিপক্ষে টেস্ট জয়। সাদা পোশাকে শুভ্র জয়ে চোখে রঙিন স্বপ্ন তাদের।

অন্যদিকে দুশ্চিন্তার সাগরে বাংলাদেশ। টানা আট ইনিংসে দুইশ ছাড়াতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের দেখা গেছে অন্যরূপে। সাদা পোশাক গায়ে জড়াতেই বিবর্ণ সেই ব্যাটিং। টেস্ট নিয়ে নতুন করে ভাববার তাগিদ মাহমুদউল্লাহর কথায়।

বেজেছিল ঘণ্টাও

‘টেস্ট ক্রিকেটের ব্যাপারে আমাদের আরও যত্নশীল হতে হবে। আমরা হয়তো পাঁচ ছয়টা (আট ইনিংস) ইনিংসে রান করতে পারিনি। বোলাররা যথেষ্ট ভালো বোলিং করেছে। প্রতিপক্ষকে অল্প রানে আটকে ফেলছে। ব্যাটসম্যানরা ভালো করছে না। ওয়ানডে ফরম্যাটে ভালো ছন্দে আছে। কিন্তু সেটি হয়তো আমরা টেস্ট ক্রিকেটে নিতে পারছি না।’

‘অবশ্যই এটা চিন্তার বিষয়। আমাদের এটা খুব ভালোভাবে চিন্তা করতে হবে। কারণ এভাবে ব্যাট করতে থাকলে মনে হয় না আমরা টেস্ট ক্রিকেটে কোনো অবস্থানেই থাকব। এটা আমাদের ইমেজের ইস্যু। আমাদের অবশ্যই শক্তভাবে ফাইট ব্যাক করতে হবে। যদি এমন খেলতে থাকি তাহলে টেস্ট খেলার কোনো যথার্থতা থাকে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT