চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্থ গরু কিনতে চান?

তামান্না তামিম তামান্না তামিম
১১:৪৩ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০১৭
লাইফস্টাইল
A A

কোরবানির ঈদ আসলেই গরু মোটাতাজাকরণের হিরিক পরে যায়। কিন্তু গরু মোটাতাজাকরণের চেয়ে গুরুত্বপূর্ণ হলো গরুর সুস্থতা নির্ণয় করা। বর্তমানে স্টেরয়েড, হরমোন, উচ্চমাত্রার ভিটামিন অথবা রাসয়নিক দিয়ে মোটাতাজা করা গরুতে ভরে গেছে রাজধানীসহ সারা দেশের হাটগুলো।

কিন্তু সমস্যা হলো, সব স্বাস্থ্যবান গরু সুস্থ গরু না। একদল অসাধু ব্যবসায়ী দ্রুত গরু মোটাতাজা করতে গিয়ে খাবারের সাথে স্টেরয়েড ট্যাবলেট (পাম বড়ি) ও বিভিন্ন গ্রোথ হরমোন মিশিয়ে দেয়। যা অত্যন্ত ক্ষতিকর। ফলে গরু কৃত্রিমভাবে ফুলে-ফেঁপে ওঠে।

এ ধরণের ট্যাবলেট গরুর লিভার ও কিডনি নষ্ট করে। এছাড়া স্বাভাবিক বিপাক ক্রিয়াও বাঁধাগ্রস্থ হয়ে পড়ে। তাই এ ধরণের গরুর মাংস খাওয়া মানুষের শরীরের জন্যও ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের অধ্যাপক ড. আবু হাদি নূর আলী খান বলেন, ‘অতিমাত্রায় স্টেরয়েড ট্যাবলেট ব্যবহার করলে গরুর শরীরে ব্যাপক পানি জমে। এতে গরু মোটাতাজা দেখায়। কিন্তু এর ফলে  গরুর কিডনি, লিভার ও পাকস্থলি নষ্ট হয়ে যায়। এই গরুর মাংস খেলে মানবদেহে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।’

তাই তিনি বলেন, কোরবানির জন্য অবশ্যই প্রয়োজন  সুস্থ ও ভালো গরু কেনা।

ভালো গরু, মন্দ গরু চেনার উপায়

Reneta

১) স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো গরুর মুখে বেশি পরিমাণে লালা বা ফেনা থাকবে। তাই এ ধরণের গরু কেনা থেকে বিরত থাকুন।

২) ভালো করে লক্ষ করুণ, আপনার পছন্দের গরু চটপটে কি না? ভালো গরু দৌড়াতে চাইবে, কান দিয়ে মশা, মাছি তাড়াবে, সাথে সাথেই লেজ নাড়াবে। কিন্তু স্টেরয়েড খাওয়ালে গরু নড়াচড়ার বদলে ঝিম মেরে থাকবে।

৩) স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো গরুর ঊরুতে প্রচুর মাংস থাকে। তাই এ ধরণের গরু কিনবেন না।

৪) গরু কেনার সময় চামড়ার নিচে চর্বিতে কোনো ক্ষত আছে কি না! দেখে কিনুন।

৫) গরুর নাকের মাজল শুকনো থাকা রোগের লক্ষণ । এছাড়া রোগে আক্রান্ত হলে গায়ের তাপমাত্রাও বেশি থাকে। এ দুটি বিষয় লক্ষ্য রাখুন।

৬) গরুর গায়ে আঙ্গুল দিয়ে চাপ দিন। তার মাংস দেবে গিয়ে যদি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তাহলে বুঝতে হবে গরুটি সুস্থ। আর সময় নিলে বুঝতে হবে অসুস্থ।

৭) তবে অনেক ক্ষেত্রে কোরবানির হাটে ভিড় দেখে গরু ভয় পেয়ে যায়। এতে সুস্থ গরুরও পাতলা পায়খানা হতে পারে। এ ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই।

৮) অনেক সময় সুস্থ গরু হাটে নিয়ে আসার পর অসুস্থ হয়ে পরে। কারণ হাটে খোলা বাতাসে গরুর দুই পায়ের মাঝে ঘা হবে, আর মুখ দিয়ে লালা পরতে থাকবে। তাই আপনার কোরবানির গরুটি দেখে কিনুন।

৯) গরুর মুখের সামনে খাবার ধরলে যদি নিজ থেকে জিহ্বা দিয়ে খাবার টেনে নিয়ে খেতে থাকে তবে বোঝা যাবে গরুটি সুস্থ। যদি অসুস্থ হয়, তবে সে খাবার খেতে চায় না।

১০) গরুর হাটে ভেটেরিনারির চিকিৎসক থাকে, আপনি চাইলে আপনার  কোরবানির পশুটি পরীক্ষা করে নিতে পারেন।

কোরবানির হাটে নিয়ে যাওয়া হচ্ছে গরু
কোরবানির হাটে নিয়ে যাওয়া হচ্ছে গরু

অসুস্থ গরু কিনবেন না

গরু মোটাতাজাকরণের স্বাভাবিক পদ্ধতিও আছে। কিন্তু মাত্র দুই তিন সপ্তাহের মধ্যে অস্বাভাবিকভাবে স্বাস্থ্য বৃদ্ধি কেবল গরুর জন্যই ক্ষতিকর নয় ,মানুষের জন্যও বিপদের কারণ। অতিরিক্ত স্টেরয়েড ট্যাবলেট গরুর মাংসে সঞ্চয় হয়ে থাকে। কোরবানির ২০ থেকে ২৫ দিন আগে অসাধু ব্যবসায়ীরা প্রতিটি গরুকে এক সাথে ২০ থেকে ৩০টি পর্যন্ত ট্যাবলেট খাওয়ান। ইনজেকশনও দেওয়া শুরু করেন। এতে গরু অতি দ্রুত মোটা হয়ে ওঠে।

রান্নার সময় অনেক তাপেও এই বিষ নষ্ট হয় না। ফলে এই মাংস খাওয়ার সময় তা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। যা মানুষের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এছাড়া কিডনি ও লিভারেরও ক্ষতি করতে পারে।

তাছাড়া অসুস্থ গরু কোরবানি দেওয়া ঠিক নয়।  এই বিষয়ে কৃষি বিদ্যালয়ের শিক্ষক বলেন, প্রত্যেক হাটে পর্যাপ্ত পরিমাণ ভেটেরিনারি চিকিৎসক থাকে না। ফলে সুস্থ গরু চিনে কিনার সুযোগ কম থাকে। তাই হাটে ভেটেরিনারি চিকিৎসক থাকতে হবে।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গরু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বাধীন দেশ তার সমৃদ্ধিতে বার বার বাধা পেয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর যেসব নির্দেশনা

আগস্ট ৬, ২০২৬

বাবার কবরে ডা. জুবাইদার শ্রদ্ধা, সঙ্গে ছিলেন জাইমা রহমান

আগস্ট ৬, ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT