চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় ২ জনকে গুলি ও কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ০৬, জুন ২০২০
- সেমি লিড, জনপদ, পাবনা
A A

পাবনা সদর উপজেলার ভাড়ারা এবং মধুপুরে পৃথক ঘটনায় দুইজনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার ভাড়ারা খাঁ পাড়া গ্রামের কালু খাঁর ছেলে হুকুম আলী খাঁ (৬৫) ও আতাইকুলা থানার মধুপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মজনু মিয়া (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়িতে গিয়ে হুকুম আলীকে ডাক দেন কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। এ সময় ঘর থেকে বাইরে বের হওয়া মাত্র গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান হুকুম আলী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কারা কী কারণে তাকে হত্যা করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তবে স্থানীয় একাধিক সুত্র জানায়, সম্প্রতি হুকুম আলীর নাতী রবিউল ইসলামকে মারধরের ঘটনায় গত ৪ জুন থানায় স্থানীয় ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন হুকুম আলী। সেই মামলার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর গ্রামে মজনু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, রাতে গ্রামের একটি চায়ের দোকানে থেকে বাড়ি ফিরছিলেন মজনু। পথিমধ্যে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মজনু মিয়া।

Reneta

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। একইসাথে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুনপাবনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT