চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস বেসরকারিভাবে নির্বাচিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, পাবনা
A A

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোরিয়া) সংসদীয় আসনে উপনির্বাচনের ভোট গণনা শেষে আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নুরুজ্জামান বিশ্বাসকে বেসরকারিভাবে  বিজয়ী ঘোষণা করা হয়েছে।

শনিবার রাতে ঈশ্বরদী ও আটঘোরিয়া উপজেলার মোট ১২৯টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে পাবনা জেলা রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ ভোটের ফল ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস পেয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্বাচন প্রত্যাহার করা বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫ হাজার ৫৭৬ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট। পাবনা-৪ আসনে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮১ হাজার ১১২ জন।

ঈশ্বরদী উপজেলায় মোট ভোট কেন্দ্র ৮৪টি। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৮ হাজার ১৭৬ জন এবং নারী ভোটারের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৯২১ জন।

আটঘোরিয়া উপজেলায় ভোট কেন্দ্র ৪৫টি। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৫৩৬ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬৩ হাজার ৪৭৯ জন।

ভোট গণনা শেষে পাবনা জেলা রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Reneta

শনিবার এই আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে ঈশ্বরদী ও আটঘোরিয়ায় সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এই সময় ঈশ্বরদী ও আটঘোরিয়ার কোনও ভোটকেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার পাবনা-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রয়াত সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ বিজয়ী হন। গত ২ এপ্রিল তার মৃত্যু হলে এই আসনটি শূন্য হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপনির্বাচননৌকা প্রার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারের গরু চুরির অভিযোগে কিশোরকে মাথা ন্যাড়া করে নির্যাতন

পরবর্তী

জিদানের সেঞ্চুরি

পরবর্তী

জিদানের সেঞ্চুরি

ট্রাম্প

সুপ্রিম কোর্টের বিচারপতি পদে অ্যামি কোনিকে ট্রাম্পের মনোনয়ন

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT