বাংলাদেশ

পাপুলকাণ্ড: স্ত্রী ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

দুদকের জিজ্ঞাসাবাদে পাপুলের স্ত্রী ও শ্যালিকা, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাপুলের স্ত্রী ও শ্যালিকা দুদকের জিজ্ঞাসাবাদে, পাপুলকাণ্ডের তদন্তের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরঅংশ হিসেবে তার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও স্ত্রীর বোন জেসমিনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক।

রোববার দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দীন স্বাক্ষরিত এ সংক্রান্ত নোটিশ দেয়া হয়েছে। তলবি নোটিশে, আাগামি ২২ জুলাই সেগুনবাগিচাস্থ দুদক কার্যালয়ে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

মানব ও মুদ্রা পাচারের অভিযোগে চলতি বছরের ৬ জুন কুয়েতে আটক হন শহিদ ইসলাম পাপুল। গত বৃহস্পতিবার তাকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল ধারার আল-আসাউয়ি তাকে ঘুষ দেওয়া, মানব ও অবৈধ মুদ্রাপাচার এবং রেসিডেন্ট পারমিট বিক্রির অভিযোগে ২১ দিন কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

বিষয়:কাজী শহীদ ইসলাম পাপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…