চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানেনকা পেনাল্টি নেয়ার কারণ জানালেন বেনজেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের ফুটবল খেলোয়াড় বল নিয়ে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাদে ম্যাচের ৮২ মিনিটে ম্যানচেস্টার সিটির থেকে ২ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। স্বাগতিক ডিফেন্ডার লাপোর্তের ভুলে সেসময় পেনাল্টি পেয়ে যায় সফরকারী দল। ম্যাচের এমন উত্তেজনাপূর্ণ সময়ে করিম বেনজেমা নিজেকে পরীক্ষা করলেন— জালে বল পাঠালেন ঝুঁকিপূর্ণ পানেনকা শটে।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের প্রথম লেগে ম্যানসিটির মাঠে ৪-৩ গোলে হারলেও ব্যবধান কম থাকায় স্বস্তিতে রিয়াল। পেনাল্টি নিয়ে আগের ম্যাচেও ধুঁকেছেন লস ব্লাঙ্কোস অধিনায়ক বেনজেমা। এদিন স্নায়ুচাপের ওই সময়ে তবু কেন পানেনকা শটে নিলেন পরে সেটার খোলাসা করেছেন।

ম্যাচ শেষে অনুমিত প্রশ্নটা শুনেছেন, উত্তরও নিখুঁতভাবে জালে জড়িয়েছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার, ‘আমার মাথায় সবসময় একটা জিনিস ঘোরে— যদি তুমি পেনাল্টি না নাও তাহলে কখনোই মিস করবে না! এটা মানসিক, আত্মবিশ্বাস এবং এটিই সব। নিজের সম্পর্কে অনেক আত্মবিশ্বাস আমার, তাই চেষ্টা করেছি এবং সেটি দারুণভাবে কাজেও আসে।’

পানেনকা হল এমন একটি শট— পেনাল্টি কিক নেয়ার সময় গোলদাতা কৌশলে গোলরক্ষকের বাম বা ডানদিকে বল মারার পরিবর্তে বলের নিচে হালকা এক টোকা দেন, যাতে বল উপরে উঠে যায় এবং গোলরক্ষককে ধোঁকা দিয়ে জালে জড়ায়। ১৯৭৬ সালের ইউরো ফাইনালে সাবেক চেচেন ফুটবলার অ্যান্টেনিন পানেনকা প্রথম এই শট নিয়েছিলেন। এরপর থেকে তার নামেই শটটি পরিচিত।

চ্যাম্পিয়ন্স লিগ মহারণের আগে লা লিগায় ওসাসুনার বিপক্ষে পরপর দুটি পেনাল্টি হাতছাড়া করেছিলেন ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে থাকা বেনজেমা। সেগুলো মানসিকভাবে একটুও বিপর্যস্ত করতে পারেননি ফ্রেঞ্চম্যানকে। যার প্রমাণ সিটি গোলরক্ষককে বোকা বানানো ওই শট।

বেনজেমার অসাধারণ প্রদর্শনীতে মুগ্ধ হয়েছেন মাদ্রিদ বস কার্লো আনচেলত্তিও। প্রশংসা করেছেন আলাদাভাবেই, ‘আমি মনে করি সে নিজেকে পরিবর্তন করেছে কারণ তার নেয়া শেষ দুটি পেনাল্টি ভালো ছিল না। বেনজেমা অনুশীলনে চেষ্টা করেছিল, জানতাম না কীভাবে পেনাল্টি শটটি নেবে। সে পানেনকা বেছে নিল এবং তার শক্তিশালী ব্যক্তিত্ব এবং স্বভাব প্রমাণ দিয়ে সত্যিই ভালো করেছে।’

ঝুঁকিপূর্ণ পানেনকা শটে লক্ষ্যভেদ করে ইউরোপ সেরার মঞ্চে এ মৌসুমে ১৪ গোল হয়ে গেছে বেনজেমার। আসর তালিকার রবার্ট লেভান্ডোভস্কিকে ছাড়িয়ে উঠেছেন শীর্ষে। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বেনজেমার গোল ৪১ ম্যাচে ৪০টি।

ট্যাগ: আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগপেনাল্টিবেনজেমাম্যানসিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষমতায় যেতে চাইলে আন্দোলন নয়, মানুষের পাশে দাঁড়ান: কৃষিমন্ত্রী

পরবর্তী

প্রেমে ব্যর্থ হয়েই অভিনেতা হওয়ার জেদ চাপে!

পরবর্তী
বাংলাদেশি পুরুষ ব্যক্তি আধুনিক পোশাক পরা, শহরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমে ব্যর্থ হয়েই অভিনেতা হওয়ার জেদ চাপে!

উচ্চশিক্ষিতা মা ও দুই সন্তানের মা, শান্ত মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

করাচিতে আত্মঘাতী হামলাকারী ছিলেন উচ্চশিক্ষিতা, দুই সন্তানের মা

সর্বশেষ

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT