চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানির সংকটে অভিজাত বারিধারার বাসিন্দারা

শফিকুল ইসলামশফিকুল ইসলাম
৪:৫২ পূর্বাহ্ণ ২৪, জুন ২০১৬
বাংলাদেশ
A A

পানির সংকটে পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব থেকে অভিজাত বারিধারা এলাকার বাসিন্দারা। তবে সাম্প্রতিক সময়ের রাস্তাঘাটের উন্নয়নে স্বস্তির নি:শ্বাস ফেলছে ওয়ার্ডবাসী। ক্লিন এবং গ্রীণ সিটির পথেও এগিয়ে যাচ্ছে ওয়ার্ডটি।

কাঁলাচাদপুর, নদ্দা, শাহাজাদপুর এবং বারিধারা আবাসিক এলাকার অধিকাংশ জায়গা নিয়ে ঢাকা উত্তর সিটির ১৮ নম্বর ওয়ার্ডের জনসংখ্যা প্রায় দুই লাখ। অভিজাত এই এলাকার প্রধান সড়কের ওপর বসানো ডাস্টবিনের দূর্গন্ধ থেকে সম্প্রতি মুক্তি মিলেছে। প্রগতি স্মরনির বিশাল আকারের এই সেকেন্ডারি গার্বেজ ট্রান্সপ্লান্টটি কিছুটা স্বস্তি দিয়েছে এলাকাবাসীকে।

তবে সাম্প্রতিক সময়ে পানির সমস্যা প্রকট আকার ধারন করেছে পুরো ওয়ার্ডটিতে। বিষয়টি নিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে আছে এলাকার মানুষ। রমজানের শুরু থেকে পানির কষ্টে ওয়ার্ডবাসী।

এলাকাবাসীরা জানালেন, খুব অল্প সময়ের জন্য তারা পানি পান।অনেক সময় বাসার মালিকও পানি ছাড়েন না।বিষয়টি স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর। জলাবদ্ধতা নিরসনে নিজের প্রতিশ্রুতি রক্ষার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।

ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল বলেন, পানির প্রচুর সমস্যা হচ্ছে এলাকায়, ওয়াসার পানিই পাচ্ছে না এলাকাবাসী। দ্রুতই এ সংকট সমাধান করা হবে। অপরদিকে, রাস্তাঘাট উন্নয়নের জন্য আগামী দুই বছরে ঠিক মতো বাজেট দেওয়া হলে সঠিক উন্নয়ন পরিচালিত হবে।

সম্প্রতি সময়ে রাস্তাঘাটের উন্নয়নে খুশি ওয়ার্ডের অধিকাংশ এলাকার জনগন। প্রয়োজনে কাউন্সিলরকে কাছে পান তারা। এলাকাবাসীরা বলেন, রাস্তাঘাট আগের চাইতে ব্যাপক উন্নত হয়েছে।এখন কোনো ভাঙ্গা রাস্তা নেই বললেই চলে। আর এলাকার যেকোনো প্রয়োজনে আমরা কমিশনারকে কাছে পাই।

Reneta

ওয়ার্ডে এখনো পর্যাপ্ত সিসি ক্যামেরা না আসলেও সড়ক বাতি লেগেছে শতভাগ। বাড়ির ছাদ, ফুটপাত এবং সড়ক দ্বীপের গাছগুলো সৌন্দর্য্য বাড়িয়েছে ওয়ার্ডটির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্ড পরিক্রমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান

জুলাই ২, ২০২৬

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেবে না চীন

জুলাই ২, ২০২৬

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, শত শত দমকলকর্মীর অভিযান

জুলাই ২, ২০২৬

গান্ধীর মূর্তিতে কালো কাপড়, উত্তেজনা পশ্চিমবঙ্গে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT