ডিজিটাল শর্ট

পানির দাম ১০০ ভাগ বাড়ানোর প্রস্তাব ওয়াসার

সরকারি কর্মকর্তা পানির দাম ১০০ ভাগ বাড়ানোর প্রস্তাবের বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

পানির দাম ১০০ শতাংশ পর্যন্ত বাড়াতে সরকারের কাছে প্রস্তাব করেছে ঢাকা ওয়াসা। সরকারি ভর্তুকি কমাতেই এমন সিদ্ধান্ত নেয়া প্রয়োজন বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। প্রস্তাব অনুযায়ী আবাসিক গ্রাহকদের প্রতি ১ হাজার লিটার পানির জন্য ১৫ টাকা ১৮ পয়সার পরিবর্তে গুণতে হবে ২১ টাকা ২৫ পয়সা। আর বাণিজ্যিক গ্রাহকদের প্রতি ১ হাজার লিটার পানির জন্য ৪২ টাকার পরিবর্তে দিতে হবে ৫৮ দশমিক ৮ টাকা।

বিষয়:ওয়াসা পানির দাম বৃদ্ধি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…