চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানির দামে বিক্রি হচ্ছে গবাদি পশু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৭
কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চারদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে নতুন করে তলিয়ে গেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আট হাজার হেক্টরসহ আরো ৩০ হাজার হেক্টর বোরো ধান। ফলে কিশোরগঞ্জের হাওরের বিস্তীর্ণ ফসলের জমির ধান যেমন নষ্ট হচ্ছে তেমনি পানির দামে বিক্রি হচ্ছে সেখানকার গবাদি পশু।

আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯০ হাজার হেক্টরে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পশুখাদ্য সংকট, তাই কৃষকরা তাদের গবাদিপশু পানির দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহযোগিতার পাশাপাশি দুর্গত এলাকা ঘোষণার দাবি স্থানীয়দের।

তারা বলছেন, সব ধরণের গবাদি পশুর দাম কমে অর্ধেক হয়েছে। ৫০ হাজার টাকা দামের গরু বিক্রি হচ্ছে ২০ হাজার টাকায়। একই ভাবে ছাগল, ভেড়াসহ সব গবাদি পশু পানির দামে বিক্রি হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষকরা।

কিশোরগঞ্জের হাওরের নিচু এলাকার ধান তলিয়ে গেছে এক সপ্তাহ আগেই। তবে উচু জমির ধান ঘরে তোলার স্বপ্ন দেখছিল হাওরের কৃষকরা। কষ্টে বোনা ধান কাটার স্বপ্ন দেখছিল আংশিক হাওর বেষ্টিত এলাকার মানুষও। তবে তাদের সে স্বপ্ন মিশে একাকার হয়ে গেছে বানের ঘোলা পানিতে।

চার দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে নতুন করে ডুবে গেছে, জেলার তাড়াইল , অষ্টগ্রাম, মিঠামইনসহ জেলার ৭টি উপজেলার অন্তত ৩০ হাজার হেক্টর জমির ধান। এসব এলাকায় কৃষকদের মধ্যে চলছে হাহাকার। এরই মধ্যে অনেক কৃষক কাঁচা ধান কেটে কিছুটা ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন। তবে বৃষ্টির কারণে এসব ধানেও পঁচন ধরেছে।

যেখানে এখন থাকার কথা সোনালী ধানের সমারোহ, সেসব জমিতে এখন শুধুই বানের পানি। কৃষকের ঘরে যেমন নেই নিজের খাবার  তেমনি নেই গবাদি পশুর খাবারও। এ পরিস্থিতিতে সরকারকে কৃষকের পাশে দাঁড়ানোর আকুতি ক্ষতিগ্রস্তদের।

Reneta

কৃষকদের দুর্দিনে কৃষিঋণ মওকুফসহ আগামী এক বছর রেশনিং পদ্ধতি চালুর দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের।তবে এ ক্ষেত্রে সাধ্যমতো এলাকার ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছে  স্থানীয়  প্রশাসন।

কিশোরগঞ্জে এবার ১ লাখ ৬৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছিল। রবিবার পর্যন্ত জেলার ৭টি উপজেলায় অন্তত ৯০ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রায় দেড়লাখ কৃষকের মধ্যে মাত্র ৫৩৫ মে: টন চাল ও ২৬ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জবন্যাহাওর এলাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

বসনিয়াকে বিদায় করে শেষ ষোলোতে বেলজিয়ামকে পেল যুক্তরাষ্ট্র

জুলাই ২, ২০২৬

কঙ্গোর গোলপোস্টে ‘চীনের প্রাচীর’, কে এই এমপাসি

জুলাই ২, ২০২৬

নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT