চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাতাল লোক’ এর পর বদলে গেছে তার ক্যারিয়ার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

১৫ বছর ধরে অভিনয় করছেন, দর্শকদের সেই অর্থে নজর কাড়তে পারেননি! কিন্তু ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ দিয়ে নিজের জাত যেমন চিনিয়েছেন, তেমনি বদলেছে নিজের জীবনও!

হ্যাঁ, বলছি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ এর কেন্দ্রীয় চরিত্র ইন্সপেক্টর হাতিরাম চৌধুরীর চরিত্রে অভিনয় করা জয়দীপ আহলাওয়াতের কথা। যিনি ‘পাতাল লোক’ স্ট্রিমিং হওয়ার পর রাতারাতি ভারতীয় দর্শকের প্রিয় মুখে পরিণত হয়েছেন।

জানা গেছে, ‘পাতাল লোক’ এর সফলতার পর অসংখ্য প্রজেক্টে কাজের প্রস্তাব পেয়েছেন। তবে সেই প্রজেক্টে কাজে সম্মতি হওয়ার চেয়ে বাদই দিচ্ছেন বেশি! কারণটাও জানালেন এই অভিনেতা। জয়দীপ জানিয়েছেন, একবার যদি দারুণ ভালো কিছু কাজ করে বসেন তাহলে দর্শকের আশা আপনাকে নিয়ে উত্তরোত্তর বাড়তে থাকে। আপনার নিজের ক্ষেত্রেও ছবিটা এক। তাই খুব খুঁতখুঁতে হয়ে উঠেছি, এটা বলার থেকে ব্যাপারটা এইভাবে দেখা ভালো যে আরও বেশি দায়িত্ববান হয়ে উঠেছি নিজের কাজের বিষয়ে।

আসলে ‘পাতাল লোক’ এ দুর্দান্ত একটি চরিত্র রূপদান করার পর এই অভিনেতা মনে করছেন, যাচ্ছেতাই চরিত্রে এখন আর অভিনয় করা ঠিক হবে না। তাই ভেবে চিন্তে পরবর্তী প্রজেক্টের কাজে নামতে চান তিনি।

জয়দীপ আরও জানান যে, আগে যেসব ছবি তার কাছে আসত সেসবের সবটুকুই যে তার ভালো লাগত এমনটা নয়। তবে এখন গল্পটা বদলেছে। ‘পাতাল লোক’এর সাফল্যের পর তিনি নিজের ইচ্ছেমত ছবি বাছাই করতে পারছেন। তবে হ্যাঁ, কোনও তাড়াহুড়ো করেছেন না তিনি। সঙ্গে এও জানাতে ভুললেন না যে দর্শক এখন তার আগামী ছবির ব্যাপারে দারুণ আগ্রহ প্রকাশ করছেন। খোঁজখবর নিচ্ছেন যে অভিজ্ঞতা এর আগে কখনওই তার হয়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ওয়েব সিরিজক্যারিয়ারজয়দীপপাতাল লোকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT