চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠ্যপুস্তকের ‘হেফাজতিকরণ’ বন্ধ করতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০৩ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৭
সম্পাদকীয়
A A

উগ্রবাদী ধর্মভিত্তিক সংগঠন হেফাজতের সুপারিশের ভিত্তিতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকে দেশের প্রতিষ্ঠিত ও সুপরিচিত লেখকদের লেখা বাদ দিয়ে পরিবর্তন আনা কেন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব ও জাতীয় পাঠ্যপুস্তক কারিকুলাম বোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের রুলের সঙ্গে আমরা সহমত পোষণ করি। কারণ গভীর উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে ধর্মভিত্তিক উগ্রবাদী সংগঠনের সুপারিশে স্বনামখ্যাত লেখকদের লেখা পাঠ্যপুস্তক থেকে বাদ দেয়া হয়েছে। এর বদলে সাম্প্রদায়িক বিষবাস্প ও বিতর্কিত অনেক বিষয় শিক্ষার্থীদের মগজে ঢুকানোর চেষ্টা হচ্ছে। আমরা বিশ্বাস করি, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার প্রতিফলন থাকতে হবে। কিন্তু এর বদলে হেফাজতের হুমকির পরিপ্রেক্ষিতে পাঠ্যক্রমে এসেছে সাম্প্রদায়িকতার প্রতিফলন। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলের দ্বারা ধর্মান্ধ ও সাম্প্রদায়িক মনোভাবাপন্ন পরবর্তী প্রজন্ম তৈরির এই অশুভ উদ্যোগ আমরা সমর্থন করতে পারি না। সাম্প্রদায়িক গোষ্ঠীর দাবির মুখে মূলধারার শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রমের পরিবর্তন হওয়ার ঘটনা অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশের জন্য আশঙ্কার বিষয়। তাই ভবিষ্যতের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পাঠ্যপুস্তকের হেফাজতিকরণ অচিরে বন্ধ করে প্রখ্যাত লেখকদের লেখা ফিরিয়ে আনতে হবে। একইসঙ্গে প্রখ্যাত লেখকদের লেখা বাদ দিয়ে পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকীকরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা জোরালো দাবি করছি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

জুলাই ২২, ২০২৬
বৃষ্টির মধ্যে ফুলের ঝোপের দৃশ্য, ঝরঝর বৃষ্টি পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা দেশে দফায় দফায় বৃষ্টির আভাস

জুলাই ২২, ২০২৬

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT