চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠ্যক্রমে নৈতিকতা ও মূল্যবোধকে গুরুত্ব দিতে আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

নতুন প্রজন্মকে যে কোনো ধরনের বিপথগামিতা থেকে রক্ষা করতে শৈশব থেকেই পারিবারিক শিক্ষা এবং পাঠ্যক্রমে নৈতিকতা ও মূল্যবোধ বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন দেশের বিশিষ্টজনেরা।

দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে প্রকাশিত এক বিবৃতিতে একথা বলেন তারা।

এসময় তারা সন্তানদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল, সংস্কৃতিমনা ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার উপরও গুরুত্ব দিয়ে বলেন, এ লক্ষ্য পূরণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে অবশ্যই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। 

বাঙালির সংস্কৃতির মূল্যবোধ সম্পর্কে বিবৃতিতে বলা হয়, বাঙালি সংস্কৃতি নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্যের ধর্ম বিশ্বাসকে সম্মান করতে শেখায়, পরমতসহিষ্ণুতা ও গণতান্ত্রিক ভাবধারাকে লালন করতে উজ্জীবিত করে, যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে অবস্থান নিতে অনুপ্রেরণা যোগায়। নতুন প্রজন্মকে সেই দীক্ষা ও সেই আলোর পথে নিয়ে আসা সবার দায়িত্ব।

বিবৃতিতে সরকারের নেওয়া নানান ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করে লেখা হয়, জঙ্গিবাদের মদদদাতাদের চিহ্নিত করে এর মুলোৎপাটনের লক্ষ্যে আরো দৃঢ় পদক্ষেপ নিতে হবে সরকারকে।

অধ্যাপক আনিসুজ্জামান, রাশেদা কে চৌধুরী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অ্যাডভোতেট সুলতানা কামাল, ড. মোহাম্মদ ফরাস উদ্দীন, সেলিনা হোসেন, ইনাম আল হক, জুয়েল আইচসহ আরো ২৩ বিশিষ্টজন এই লিখিত বিবৃতি প্রকাশ করেন।   

ট্যাগ: গুলশানশোলাকিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছোঁ মেরে মানুষ ধরতে ঈগলের চেষ্টা!

পরবর্তী

‘১০ তারিখ স্কুল খোলা আর ১১ তারিখ থেকে অর্ধ-বার্ষিক পরীক্ষা!’

পরবর্তী

‘১০ তারিখ স্কুল খোলা আর ১১ তারিখ থেকে অর্ধ-বার্ষিক পরীক্ষা!’

যখন এ মনে প্রশ্নের ঝড়

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT