চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাট শিল্পের ঐতিহ্য ফেরাতে দৃঢ় অবস্থানে সরকার

রিজওয়ান কাদের রিজওয়ান কাদের
৭:৩৯ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৫
অর্থনীতি
A A

ধান, চাল, ডালসহ ৬টি পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার আইন-২০১০ এর প্রয়োগে অভিযান শুরুর প্রস্তুতি নিয়েছে সরকার। রাজশাহী জুট মিলে প্রস্তুতি পরিদর্শনের পর বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম জানিয়েছেন, শত বাধা এলেও এবার পাটের এই আইন যে-কোনো মূল্যে বাস্তবায়ন করবেনই তারা।

সোনালি আঁশের হারানো ঐতিহ্য ফেরানোর লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। নানা পদক্ষেপ বাস্তবায়নের সঙ্গে চলছে ২০১০ সালে প্রণয়ন করা আইনের সুষ্ঠু প্রয়োগে অভিযান শুরু করবার প্রস্তুতি।

অতীত অভিজ্ঞতার আলোকে এবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্তের পর সমন্বিত অভিযান শুরুর প্রস্তুতি নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। রাজশাহী জুট মিল পরিদর্শনের পর বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেরীতে হলেও পাটের আইন বাস্তবায়নে এবার আটঘাট বেঁধেই মাঠে নামছেন তারা।

Banglabid

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, শুধু এক মন্ত্রণালয় নয়, সরকারের যত রকম ম্যাকানিজম আছে সবকিছুই এবার আমরা যোগ করছি। কাজেই এবার এই আইন বাস্তবায়ন হবে। কারণ বাংলাদেশের ১৬ কোটি মানুষ এর পক্ষে।

আইনটির সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে সারাদেশে একযোগে অভিযান শুরু করার আগে প্রস্তুতির কাজও শেষ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী আরো জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ধ্বংসপ্রায় পাট শিল্পের ঐতিহ্য ফেরাতে সমন্বিত পদক্ষেপ বাস্তবায়ন করবেন তারা।

Reneta

মির্জা আজম বলেন, শুধু ছালা, বস্তা আর দড়ির মধ্যে সীমাবদ্ধ না। পাট থেকে বিভিন্ন রকমের পণ্য এই বাংলাদেশেই তৈরি হচ্ছে। সেগুলোকে জনপ্রিয় করার জন্য আমাদের বেসরকারি উদ্যোক্তা যারা আছে তাদের উৎসাহিত, সহযোগিতা করার জন্য নানামুখী পদক্ষেপ আমরা নিয়েছি।

রাজশাহীতে পাটকল পরিদর্শন ছাড়াও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বাধ্যতামূলক পাটজাত পণ্য ব্যবহার আইন প্রয়োগের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। এছাড়াও রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে রেশম শিল্পের লোকসানের কারণ পর্যালোচনা করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একসাথে কাজ করবে ইরান-রাশিয়া

পরবর্তী

৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় নির্বাচন, তফসিল ঘোষণা আজ

পরবর্তী

৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় নির্বাচন, তফসিল ঘোষণা আজ

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএস'র ২৩৮ তেলবাহী ট্রাক ধ্বংস

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি, চলছে উদ্ধার অভিযান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

ছেলে-মেয়ে ও স্ত্রীসহ রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার, পুলিশ যা বলছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT