ডিজিটাল শর্ট

পাটগ্রামে ১০ টাকায় দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ

লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের ২ টি স্থানে খাদ্য অধিদপ্তর পরিচালিত (ওএমএস)- এর ১০ টাকা দরে চাল বিক্রি শুরু

পাটগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ১০ টাকায় চাল বিতরণ কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সংকট নিরসনে সামাজিক দুরত্ব বজায় রেখে লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের ২ টি স্থানে খাদ্য অধিদপ্তর পরিচালিত (ওএমএস)- এর ১০ টাকা দরে চাল বিক্রি শুরু হয়েছে। মঙলবার সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহল আমীন বাবুল। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পৌর মেয়র মো. শমসের আলী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক মো. মিজানুর রহমান নিলু, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আবু হেনা মোস্তফা কালাম, পৌর কাউন্সিলর মো. আজিজুল হক দুলাল, মো. মারুফ ইকবাল, স্টেডিয়াম এলাকার ডিলার মো. আসাদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।  প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ২ টি স্থানে প্রত্যেক পরিবার প্রধান জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। প্রতি ডিলার ১ হাজার কেজি চাল বিক্রয় করবেন।

বিষয়:করোনাভাইরাস পাটগ্রাম লালমনিরহাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…