চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাটকল শ্রমিকদের প্রতীকী অনশনের তৃতীয় দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৯
বাংলাদেশ
A A

মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে রাজশাহী ও নরসিংদীতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে রাষ্ট্রায়ত্ত্ব পাটকল সিবিএ ও ননসিবিএ সংগ্রাম পরিষদ। সোমবার থেকে শুরু হওয়া ৬ দিনের এ কর্মসূচির তৃতীয় দিন আজ।

নরসিংদী
১১ দফা দাবিতে প্রতীকী অনশন করছে নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিকরা। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই প্রতীকী অনশন। ইউএমসি জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সিবিএ নন সিবিএ নেতৃবৃন্দদের আয়োজনে এই কর্মসূচিতে হাজারো শ্রমিক অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন: ঘরে চাল নেই, পেটে ভাত নেই। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমাদের শিশু-সন্তান ও সহধর্মিনীরাও আমাদের সাথে অনশন কর্মসূচিতে যোগ দিয়েছে।

আগামী ৯ ডিসেম্বরের মধ্যে দীর্ঘদিনের বকেয়া মজুরি, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের ১১ দফা ন্যায্য দাবী পূরণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তারা।

৯ ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

এসময় ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Reneta

রাজশাহী
জাতীয় মজুরী কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্রাচ্যুইটির টাকা প্রদানসহ ১১ দফা দাবিদে প্রতীকী অনশন করছে রাজশাহী জুটমিল শ্রমিকরা।

সকাল ৮টায় মিল গেটে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তারা। বিকাল ৪ পর্য়ন্ত এই প্রতীকী অনশন করবেন বলে জানিয়েছেন শ্রমিকরা।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। কর্মসূচির অংশ হিসেবে ভুখা মিছিল ও বিক্ষোভ করছেন তারা।

খুলনা
খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিকরা সকাল থেকে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির দ্বিতীয় দিনে সকাল ৮টায় ক্রিসেন্ট, প্লাটিনাম, দৌলতপুর, খালিশপুর, দিঘলিয়া, আলীম, ইস্টার্ন, কার্পেটিং ও জেজেআই জুট মিলের শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে না যেয়ে স্ব-স্ব মিল গেটে সমবেত হয়।

সেখানে শ্রমিকরা পৃথক পৃথকভাবে মূল ফটকের সামনে অনশন কর্মসূচিতে অংশ নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনশনপাটকল শ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT