বাংলাদেশ

২৬ হাজার পাটকল শ্রমিকদের পাওনা একবারে দিয়ে দেব: বস্ত্র ও পাটমন্ত্রী

২৬ হাজার পাটকল শ্রমিকদের পাওনা একবারে দিয়ে দেব: বস্ত্র ও পাটমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পাটকল শ্রমিকদের সকল ন্যায্য পাওনা ও বকেয়া বাজেট পাশের সঙ্গে সঙ্গে শ্রমিকদের দিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।

সোমবার সচিবালয়ে মন্ত্রী এ তথ্য জানান।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বাজেট ছাড় হলে আমরা একবারে ২৬ হাজার শ্রমিকদের পাওনা দিয়ে দেব। যাতে তারা একটা কিছু করে খেতে পারে। যেহেতু আমরা এই মিলগুলোকে পিপিপি এর আওতায় আনব। যারা পিপিপি এর আওতায় কাজ করবে তাদের শ্রমিক লাগবে। সুতরাং তারাই আবার সেখানে চাকরি পাবে।

বিষয়:পাটকল শ্রমিক বস্ত্র ও পাটমন্ত্রী বাজেট পাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…