চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৬
অর্থনীতি
A A

ধর্মঘট প্রত্যাহার করেছে খুলনা অঞ্চলের পাটকল শ্রমিকরা। খুলনা অঞ্চলের আন্দোলনরতদের বাদ দিয়ে গতকাল (মঙ্গলবার) পাট মন্ত্রণালয়ের সাথে অন্যান্য সিবিএ নেতাদের বৈঠকের পর অপ্রীতিকর ঘটনার রেশ কাটিয়ে বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিকের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করে তারা।

২৫ এপ্রিলের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে খুলনা অঞ্চলের পাটকল শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে আগামী কার্যদিবস থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণাও দিয়েছে তারা।

দশম দিনের মতো আজও (বুধবার) সকালেও খুলনার পাটকল শ্রমিকরা ধর্মঘট ও সড়ক-রেলপথ অবরোধ আন্দোলন করে। নিজ নিজ মিলগেটে সমবেত হয়ে সভা শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা-যশোর মহাসড়কে নতুন রাস্তা, আটরা শিল্পাঞ্চল ও নোয়াপাড়া এলাকায় রাজপথ ও রেলপথ অবরোধ করে।

মঙ্গলবার সিবিএ নেতাদের সাথে পাট মন্ত্রণালয়ের বৈঠকে খুলনা অঞ্চলের ৭টি পাটকলের শ্রমিক নেতারা অংশ নিতে এসে আন্দোলনের বাইরে থাকা শ্রমিক নেতাদের উপস্থিতির কারণে বৈঠকে বসতে অপারগতা প্রকাশ করেন। পরে পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ক্ষমতাসীন আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের সাথে বৈঠক করেন। ওই বৈঠকের পর মন্ত্রীর দপ্তরের বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের নেতারা।

শ্রমিক নেতাদের বাদ দিয়ে এক হাজার কোটি টাকার অর্থ সহায়তার বাস্তবায়ন আন্দোলন বহির্ভূতদের সাথে হতে পারে না বলে অভিযোগ ছিলো আন্দোলনকারীদের।

বকেয়া মজুরি পরিশোধসহ ৭ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত্ব জুট মিল সিবিএ ননসিবিএ ঐক্য পরিষদের ডাকে ৪ এপ্রিল ভোর ৬ টা থেকে শ্রমিকরা লাগাতার ধর্মঘট করে আসছিলো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাটকল
শেয়ারTweetPin

সর্বশেষ

তপুর জোড়া গোল, ইউরোপের মাটিতে অভিষেকেই জয় বাংলাদেশের

জুন ৬, ২০২৬

সান মারিনোর মাঠে এগিয়ে গিয়েও সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ

জুন ৬, ২০২৬

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

জুন ৫, ২০২৬

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

জুন ৫, ২০২৬

শিরোপা ঘরে আনতে চাই: ক্রিসপিন ছেত্রী

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT