চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঞ্জাবে কিশোরী হত্যার ঘটনায় আটক ৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক
A A

পাঞ্জাবে এক কিশোরীকে (১৪) চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে বাস ড্রাইভার, কন্ডাক্টর, পরিচ্ছন্নতাকর্মী ও তাদের বন্ধু।

বুধবার পাঞ্জাবের চন্ডীগর থেকে ১৫০ মাইল দূরে মোগা জেলায় এই নির্মম ঘটনায় গুরুতর আহত ৯ম শ্রেণির কিশোরীকে হাসপাতালে নেয়ার আগেই রাস্তায়  মারা যায়।

পুলিশ অফিসার যতিন্দ্র খৈরা বলেন, বাসটি পাঞ্জাবের উপ প্রধানমন্ত্রী সুখবীর বাদলের ট্রান্সপোর্ট কোম্পানির।

জেলা হাসপাতালে অজ্ঞান থাকার পর কিশোরীটির মা বৃহস্পতিবার বলেন, বুধবার সন্ধ্যায় গুরুদুয়াড়ায় আসার উদ্দেশ্যে মা, ছোট ভাইসহ কিশোরীটি একটি প্রাইভেট বাসে ওঠার সঙ্গে সঙ্গে ১২ জনের বেশি একদল লোক কিশোরীটিকে বিরক্ত করতে শুরু করে। বাসের কেউ পরিবারটিকে সাহায্য করতে এগিয়ে আসেনি।

তিনি আরো বলেন, বাস কন্ডাক্টর তার মেয়েকে টিকিট দিচ্ছিলো না। ১০ কিলোমিটার পথ যেতেই লোকগুলো তার মেয়ের সঙ্গে খারাপ আচরণ করা শুরু করে। তাদের সাহায্য করার পরিবর্তে কন্ডাক্টরও এই অশালীন আচরণে লোকগুলোর সঙ্গে যোগ দেয়। তারপর মেয়েটির সঙ্গে তার মাকেও বিরক্ত করতে শুরু করে তারা।

তিনি জানান, বাস ড্রাইভারকে বাস থামানোরা অনুরোধ করলে ড্রাইভার বাস না থামিয়ে আরো জোরে চালাতে থাকে। একটি মোড়ে বাসটির গতি কমলে লোকগুলো তাকে ও তার মেয়েকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ করেন তিনি।

এই দুর্ঘটনাটি ২০১২ সালের ১৬ ডিসেম্বরে দিল্লির বাসে এক মেডিকেল ছাত্রীর ওপর পাশবিক অত্যাচারের ঘটনাটি মনে করিয়ে দেয়। দিল্লির সেই নির্মমতার পর পাবলিক বাসে মেয়েদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করার কথা বলেছিলেন ভারত সরকার।

ট্যাগ: পাঞ্জাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতকে হারালেই ৭ম

পরবর্তী

‘মালিক-শ্রমিক মানবিক সম্পর্ক তৈরি হয়নি’

পরবর্তী

‘মালিক-শ্রমিক মানবিক সম্পর্ক তৈরি হয়নি’

লোকসানের মুখে মানিকগঞ্জের মরিচ চাষীরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬

পরিবারের ৪ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT