চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাচারকারীদের হুমকি এখনও চলছে

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১১:২৬ অপরাহ্ণ ০২, জুন ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের মনাজির পাড়ার আলমগীর। শ্যালকের কথায় প্রথমে বৈধ পথে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে যে কোনোভাবে বিদেশ যাওয়ার মানসিকতায় দালাল ধরেন তিনি। গত বছরের শুরুর দিকে স্থানীয় দালালের সঙ্গে পাড়ি জমান টেকনাফ। তারপর নিরুদ্দেশ।

শুধু আলমগীর নয়, এ অঞ্চলের প্রত্যন্ত জনপদ থেকে যারা দালালদের প্ররোচণায় লাখ টাকা খরচ করে সাগর পথে পাড়ি জমিয়েছিলেন, তারা এখনও দালালদের নাম বলতে ভয় পান। স্থানীয়রা বলছেন, দালাল চক্র প্রভাবশালী, এমনকি কেউ কেউ স্থানীয় জনপ্রতিনিধি। তাদের নাম প্রকাশ করলে হত্যার হুমকিও দেয়া হয়।

আলমগীরের স্ত্রী চ্যানেল আই অনলাইনকে বলেন, দালালদের প্ররোচনায় পড়ে ঘর থেকে বের হয়ে যায়। বলেছিলেন বিদেশ থেকে ফোন করবেন।

Banglabid

তার মা বলেন, নৌকা থেকে ছেলে ফোন করে বলেছিলো, খুব অসুবিধায় আছি। মাঝি পরে ফোন কেড়ে নেয় এবং বলে আর কোনোদিন ফোন করতে পারবি না। হুজুরকে দিয়ে গণনা করে দেখেছি ছেলে বন্দী আছে।

বড় ভাইকে খুঁজতে টেকনাফের নারী দালাল তফু রানীর কাছে গিয়েছিলেন ছোটভাই। তাকে ২০ হাজার টাকাও দেন। কিন্তু খোঁজ মেলেনি।

আলমগীরের ভাই বলেন, টুন্নার দোকানের সামনে আমি কান্নাকাটি করছি দেখে স্থানীয়রা দালালের বাড়ি দেখিয়ে দেয়। তখন দালাল তফু রানীসহ সাত জন চলে গেছে।

Reneta

পাশের পাড়ার আরেক আলমগীরও একই ধরনের প্রতারণার শিকার হন। তবে ২ লাখ টাকা হারালেও প্রাণ নিয়ে ফিরতে পেরেছেন। তবে এই মালয়েশিয়া ফেরত বলেন, একজন মারা গেছে, কয়েকজনের জেল হয়েছে।

স্থানীয়রা জানায়, দালালরা এখনো নিচ্ছে। সুযোগ পেলে শীতকালে আবার নেবে। তখন সাগর শান্ত থাকে নিতে সুবিধা হয়। দালালরা আওয়ামী লীগের হুমকি দেয়। পুলিশ দিয়ে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেয়।

ভাগ্য ফেরাতে দেশ ছাড়তে চেয়েছিলেন তারা। ভাগ্য ফেরেনি। সঙ্গী হয়েছে দুর্ভাগ্য আর দুঃসহ স্মৃতি। তারা চান আর কেউ যাতে এমন দুর্ভোগের শিকার হোক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানব পাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT