চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঙ্কু জামাই’ কেমন হয়েছে তা দর্শকই রায় দিচ্ছে: মান্নান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৮
বিনোদন
A A

‘গোয়ালা তার দুধকে কখনো মন্দ বলবে না। আমিও তেমনি। আমার ছবিকে আমি কি কখনো মন্দ বলবো? শাকিব খান অভিনীত এই ঈদে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এরমধ্যে কোনটা ভালো হয়েছে, আর কোনটা মন্দ হয়েছে তা দর্শকরাই ভালো বলতে পারবে। তবে আমি যে সিনেমা হলগুলোর খবর নিয়েছি তাতে ‘পাঙ্কু জামাই’কেই বাকি দুই ছবি থেকে এগিয়ে রাখছেন দর্শকরা। এমনটিই জেনেছি। ছবিটি দেখে সবাই মজা পাচ্ছেন। বিশেষ করে যে সব জায়গায় পাশাপাশি দুটি হল আছে সেগুলোতে খবর নিয়ে দেখুন, কোনটা ভালো করছে স্বচক্ষে দেখে আসুন। আমি মনে করছি ‘পাঙ্কু জামাই’ কেমন হয়েছে তা দর্শকই রায় দিচ্ছে।’

নিজের পরিচালিত ‘পাঙ্কু জামাই’ নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন নির্মাতা আব্দুল মান্নান।

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে মোট পাঁচটি ছবি। এরমধ্যে শুধু শাকিব খান অভিনীত ছবিই মুক্তি পেয়েছে তিনটি। চিটাগাইংগ্যা পোয়া নোয়াখাইল্যা মাইয়া, সুপার হিরো ও পাঙ্কু জামাই। এই তিন ছবির মধ্যে সবচেয়ে বেশী সিনেমা হল দখলে নিয়েছে ‘চিটাগাইংগ্যা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’। মোট ১৩৩ সিনেমা হলে ছবিটি চলছে। এখন পর্যন্ত ভালোই হল রিপোর্ট শোনা যাচ্ছে ছবিটি নিয়ে। তবে শাকিবের ছবি হিসেবে সবচেয়ে বেশী শোনা যাচ্ছে ‘সুপার হিরো’ ছবিটির নাম। প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি নিয়ে শাকিব ভক্তদের সোশাল মিডিয়ায় বেশ উচ্ছ্বসিত মনে হলো।

ভক্তদের পাশাপাশি শাকিব খানকেও দেখা গেলো ‘চিটাগাইংগ্যা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ এবং ‘সুপার হিরো’ নিয়ে নিজের ফেসবুকে প্রচারণা চালাতে। অথচ তার অভিনীত আরেকটি ছবি ‘পাঙ্কু জামাই’ নিয়ে চুপটি মেরে রইলেন তিনি। কেনো এমন আচরণ? ‘পাঙ্কু জামাই’ মুক্তি নিয়ে সন্তুষ্ট নন শাকিব? এমন প্রশ্ন করা হয়েছিলো এই ছবির নির্মাতাকে।

‘পাঙ্কু জামাই’ নির্মাতা বললেন, আর্টিস্টের কাজতো ছবির প্রচারণা না। শাকিব খানতো আমার ছবির আর্টিস্ট। তার কাজ ছিলো অভিনয়, সে সেটা করে গেছে। এখন এটার মার্কেটিং কি হবে এটা বুঝবে আমার প্রযোজক। তারতো এই ছবি নিয়ে কিছু বলার কথা না।

কিন্তু শাকিব খানেরতো অসংখ্য ভক্ত অনুরাগী। তার কথা সবাই ফলো করেন। তিনি যখন সুপার হিরো কিংবা চিটাগাইংগ্যা পোয়া নোয়াখাইল্যা মাইয়ার প্রমোট করেন তখন ছবিগুলো দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়েন হলগুলোতে। সেই ক্ষেত্রেতো ‘পাঙ্কু জামাই’ শাকিবের ক্রেজি দর্শক থেকে বঞ্চিত হচ্ছে। এমনটা বলার পর ‘পাঙ্কু জামাই’ নির্মাতা বলেন, এখন যদি দর্শকরা উল্টা জবাব দেয়? যদি ‘সুপার হিরো’ বা ‘চিটাগাইংগ্যা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’র চেয়ে বেশী দর্শক ‘পাঙ্কু জামাই’ দেখে তখন কেমন লাগবে? আসলে আমাদের কাজ হচ্ছে অনধিকার চর্চা। নিজের যা কাজ তা না করে অন্যের কাজ নিয়ে মাথা ব্যথা শুরু করি।

Reneta

দর্শক একটু ভালো গল্প চায়, ভালো উপস্থাপনা ভঙ্গি চান, ছবিতে নতুন শাকিব খানকে চান। এসব জায়গায় দর্শকের অভিযোগ ‘পাঙ্কু জামাই’ একটি পুরনো ধাঁচের শাকিবীয় ছবি?-এমন অভিযোগ কীভাবে খণ্ডাবেন? প্রশ্নে আব্দুল মান্নান চালের উদাহারণ টেনে বলেন, চাল দিয়ে অনেকেই অনেক কিছু বানান। কেউ ভাত রাঁধেন, কেউ খিঁচুড়ি পাকান আবার কেউ জা পাক করেন, কেউ রুটি বানান। ছবির ক্ষেত্রেও তাই। যে যাই বানাক এটাতো শেষ পর্যন্ত চাল থেকেই হয়। তাই কেউ নতুন কিছু বানিয়ে ফেলেছেন আরি আমি পুরনো ধাঁচেই আছি এমন অভিযোগ সত্য নয়। দর্শক কি পছন্দ করে এটাই হচ্ছে শেষ কথা।

চলতি ঈদে মুক্তি পেলেও ‘পাঙ্কু জামাই’ ছবির শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালের জানুয়ারিতে। ওই সময় টানা শুটিংয়ে ছবির বেশিরভাগ কাজও সম্পূর্ণ হয়েছিল। এরপর হঠাৎ অপু বিশ্বাস পর্দার অন্তরালে চলে যাওয়ায় থেমে ছিল ছবির কাজ, শাকিবও ব্যস্ত ছিলেন অন্য ছবির শুটিংয়ে। প্রায় আট মাস নিরুদ্দেশ থাকার পর আড়াল ভেঙে গেল বছর ফিরে আসলে গত ৭ অক্টোবর ফের এই ছবির শুটিং করেন অপু। এফডিসি ও পূবাইলে তিনদিন শুটিং করে অপু তার অংশের কাজ শেষ করেন। আর এবার ছবিটি নিয়ে ঈদেই বড় পর্দায় এলেন নির্মাতা আব্দুল মান্নান। শাকিব মতো ‘পাঙ্কু জামাই’ নিয়ে অপু বিশ্বাসকেও কোনো কথা বলতে দেখা যায়নি। তারপরও নির্মাতার বিশ্বাস, সপ্তাহান্তে ‘পাঙ্কু জামাই’ দিয়েই শেষ হাসি হাসবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আব্দুল মান্নানপাঙ্কু জামাইলিড বিনোদনশাকিব খানসুপার হিরো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দৃষ্টিহীন শরীফের অদম্য লড়াই: শ্রুতিলেখকের সহায়তায় এসএসসির পরীক্ষায় অংশগ্রহণ

এপ্রিল ২১, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব প্রতিনিধিদলের সাক্ষাৎ ।

প্রধানমন্ত্রীর সাথে নোয়াব প্রতিনিধিদলের সাক্ষাৎ

এপ্রিল ২১, ২০২৬

এবার দেশীয় দর্শকের সামনে রাফির ‘ওয়ারী বটেশ্বর’

এপ্রিল ২১, ২০২৬

মেক্সিমাম দর্শকই খুব মনযোগ দিয়ে ‘অতল’ দেখেছেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT