ভালবাসার কাছে যে দুনিয়ার কোনো দেয়ালই বাধা হতে পারে না তার প্রমাণ আরো একবার দেখা মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। কঠোর নিরাপত্তা বেস্টনি ডিঙিয়ে সেখানে মাঠে ঢুকে পড়েন এক মাশরাফি ভক্ত। জুড়িয়ে ধরেন বাংলাদেশ অধিনায়ককে। বাংলাদেশ-আফগানিস্তানের তৃতীয় ম্যাচে ঘটেছে এই ঘটনা। সঙ্গে সঙ্গে বিসিবির নিরাপত্তা কর্মকর্তারা ছুটে এলেন। তবে ভক্তের কঠোর শাস্তি কথা চিন্তা করে নিজেই জড়িয়ে ধরে রক্ষা করলেন ভক্তকে।
বাংলাদেশের বোলিংয়ের সময় তাসকিনের করা ইনিংসের ২৯ ওভারে হঠাৎ গ্র্যান্ড স্ট্যান্ডের গ্যালারি থেকে দৌড়ে এসে মাঠে ঢুকে যান ওই দর্শক। মুহূর্তেই খেলা বন্ধ হয়ে যায়।
মাশরাফির ওই ভক্তটির নাম মেহেদি হাসান। তাকে মিরপুর থানায় নেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ম্যাচে আফগানিস্তানকে ১৪১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-১ এ সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই সঙ্গে শততম ওয়ানডে জয়টিও এসেছে বাংলাদেশের।







