চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাখির ছানা ধরতে গিয়ে শিশুর মৃত্যু

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:২১ অপরাহ্ণ ১৯, জুন ২০২১
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের মহেশখালীতে বর্ষায় পাহাড়ের ঢালুতে মাটির গর্ত থেকে পাখির ছানা ধরতে গিয়ে পাহাড় ধসে মাটিচাপা পড়ে মোহাম্মদ জুনায়েদ নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ (শনিবার) দুপুর দেড়টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব হরিয়ার ছড়ায় এ ঘটনা ঘটে। নিহত জোনায়েদ মোঃ গিয়াস উদ্দিন ও কাউসার বেগম দম্পতির ছেলে।

হোয়ানক ইউনিয়ন পরিষদের দফাদার শামসুল আলম জানান, ১৯ জুন (শনিবার) দুপুর দেড়টায় দিকে ইউনিয়নের পূর্ব হরিয়ার ছড়ায় পাহাড়ের পাশে বসবাসকারী মোহাম্মদ গিয়াস উদ্দিনের ৮ বছর বয়সি ছেলে মোহাম্মদ জুনায়েদ তার তিন বন্ধুসহ বাড়ির পার্শ্ববর্তী পাহাড়ের ঢালুতে মাটির গর্তে থাকা পাখির বাসা থেকে পাখির ছানা ধরতে গিয়েছিল।

এসময় অকস্মাৎ পাহাড়ের ঢালু থেকে একটা অংশ ধ্বসে শিশুটি চাপা পড়ে।  এরপর সহপাঠীরা বাড়িতে এসে খবর জানালে প্রতিবেশী লোকজনসহ গিয়ে ধসেপড়া পাহাড়ের মাটি খুঁড়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

হোয়ানক ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বিকাল থেকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাইকিং করে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে লোকজনকে সরে আসার আহ্বান জানানো হয়েছে।

গত ৬ জুন উপজেলার কালারমারছড়া ইউনিয়নে অফিস পাড়া গ্রামে পাহাড়ের পাদদেশে খেলতে গিয়ে ওই গ্রামের দিনমজুর মোহাম্মদ শাহজাহান টিপুর ও জাইতুন নাহার পাখি’র ৪ বছর বয়সি কন্যা জাইয়েন সুলতানা সুমাইয়া নিহত হয়।

Reneta

আরেকজন এলাকাবাসীরা জানান, হোয়ানকের কালালিয়া কাটার পূর্বে দিকে পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে প্রায় ৩ শতাধিক মানুষ বসবাস করছে। অতি বর্ষণের সেসময়ে পাহাড়ে ঢালু থেকে তাদেরকে দ্রুত সরিয়ে না নিলে ভয়াবহ দূর্ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বর্ষায় পাহাড়ি এলাকায় বসবাসকারী লোকজনকে বিশেষ করে শিশুদের ভাঙ্গনরত পাহাড়ের পাদদেশ থেকে নিরাপদে রাখার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মর্মান্তিক মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT