তালেবান যোদ্ধারা পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে।
রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, তালেবান যোদ্ধাদের কাছে বুধবার সরকারি বাহিনীর আত্মসমর্পণের মধ্যদিয়ে ডুরান্ড লাইনে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের নিয়ন্ত্রণ হারিয়েছে আফগান সরকার।
আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা পাকিস্তানের সাথে ডুরান্ড লাইন সীমান্তের পাশে অবস্থিত কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক জেলায় একটি শহর পতনের বিষয়টি নিশ্চিত করে।
এর আগে সোমবার তাজিকিস্তান সীমান্ত এলাকা দখলের পর আফগানিস্তানের তালেবান গোষ্ঠী চীনের পাশে দেশটির একমাত্র সীমান্ত শহর ‘ওয়াখান’-এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
এছাড়া বাদাখশান প্রদেশে তালেবান তাদের অগ্রাভিযান অব্যাহত রেখেছে এবং তারা চীনের সিন কিয়াং প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পৌঁছায় বলে জানা গেছে।







