চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকুয়েতার গোলে চিলিকে হারিয়ে সেমিতে দশজনের ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় ব্রাজিল। ম্যাচের ৪৮ মিনিটে গ্যাব্রিয়েল জেসাস সরাসরি লাল কার্ডে মাঠ ছাড়তে বাধ্য হলে হয়ে যায় ১০ জনের দল। পরে আর গোলের দেখা না পেলেও চিলিকে হারিয়ে ঠিকই ঘরের মাঠে কোপা আমেরিকার সেমিফাইনালে পা রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিটের শিষ্যরা।

শনিবার ভোরে রিও ডি জেনিরোয় কোপার দ্বিতীয় কোয়ার্টারে চিলিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। সেলেসাওদের হাসি ফোটানো গোলটি লুকাস পাকুয়েতার থেকে এসেছে।

রাতের ম্যাচে প্রথম কোয়ার্টারে জেতা পেরুর বিপক্ষে সেমিতে লড়বে ব্রাজিল। নির্ধারিত সময়ে ৩-৩ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে প্যারাগুয়েকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেরা চারে গেছে পেরু।

ম্যাচের শুরুতে রিচার্লিশনের সুযোগ হাতছাড়ার খানিক পর একই পথে হাঁটেন ফিরমিনো। তার কিছুপর চিলির ভারগাসের শট স্বাগতিক গোলরক্ষক এডেরসনের গ্লাভসে আটকে যায়।

প্রথম আধাঘণ্টার পর ব্রাজিল তিনটি আক্রমণ শানায়। চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভো ঠেকিয়ে দেন দুটি, একটি লক্ষ্যে থাকেনি।

মধ্যবিরতির পরপরই কাঙ্ক্ষিত সেই লক্ষ্য খুঁজে পায় ব্রাজিল। ম্যাচের ৪৬ মিনিটে গোল এনে দেন লুকাস পাকুয়েতা।

Reneta

তার তিন মিনিট পর ধাক্কা খায় ব্রাজিল। জেসাস অনেকটা লাফিয়ে উঠে বল ক্লিয়ার করতে গেলে বুট দিয়ে চিলির মিনার মুখে আঘাত করে বসেন। তাকে সরাসরি লাল কার্ডে মাঠের বাইরে পাঠান রেফারি।

ম্যাচের ৬৩ মিনিটে চিলির সমতার উল্লাস মিইয়ে যায় অফসাইড দুর্ভাগ্যে। ৬৮ মিনিটে নেইমারের প্রচেষ্টায় দেয়াল হন গোলরক্ষক ব্রাভো। ৭০ মিনিটে চিলিয়ান মিনার হেডে উড়ে যাওয়া বল ব্রাজিল গোলরক্ষক এডেরসনের গ্লাভস ছুঁয়ে পোস্টে ধাক্কা দিয়ে স্বাগতিকদের বাঁচিয়ে ফেরে।

বাকি সময়ে দুপক্ষই দুটি ভালো আক্রমণ শানিয়েছে। দুটিই দুই গোলরক্ষকের গ্লাভসে আটকে যায়। তাতে জয়ও আটকে যায় ব্রাজিলের ঝুলতেই। বিদায়ঘণ্টা বাজে গত আসরের আগের দুই আসরে টানা শিরোপা জেতা চিলির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনমেবলকোপা আমেরিকা ২০২১পাকুয়েতালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেলজিয়ামকে বাড়ির পথ দেখিয়ে সেমিতে ইতালি

পরবর্তী

ভারতে করোনায় মৃতের সংখ্যা চার লাখ ছাড়ালো

পরবর্তী

ভারতে করোনায় মৃতের সংখ্যা চার লাখ ছাড়ালো

দেশে এলো মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ ভ্যাকসিন

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT