চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাকি প্রেম ভুলিব কেমনে!’

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৪৫ অপরাহ্ন ০৩, এপ্রিল ২০১৮
সম্পাদকীয়
A A

বাংলাদেশের উচিৎ কথায় আবারো নাখোশ হুজুগে পাকিস্তান। প্রকাশ্যে-অপ্রকাশ্যে-ছদ্মবেশে এদেশে থাকা পাকি দোসরদের জন্য তাদের কান্না অবশ্য নতুন কিছু নয়। একাত্তরে চরম পরাজয়ের পর বার বার সেই দোসরদের লালন-পালন আর বংশ বৃদ্ধির সাথে সাথে তাদের রক্ষা করতে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত থেকেছে পাকিস্তান, এবং এখনও আছে। এবার ২৫শে মার্চ গণহত্যা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু কথা বেহায়া দেশটির বুকে যেন শূল হয়ে আঘাত হেনেছে। সেই আঘাতের তীব্রতা এতটাই ছিল; তা হজম না করতে পেরে বিবৃতি দিয়ে রক্তাক্ত ক্ষতে কিছুটা প্রলেপ দেয়ার চেষ্টা করেছে তারা। প্রধানমন্ত্রী সেদিন বলেন, ‘দেশে এক সময় পাকিস্তানী হানাদার বাহিনী বলাটাও যেন অপরাধ ছিল। কারণ সে সময় মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ক্ষমতায় ছিল। তখন পাকি (পাকিস্তান) প্রেমে যারা হাবুডুবু খেয়েছে, তাদেরও উপযুক্ত জবাব বাংলার মানুষকে দিতে হবে। তাদেরও শাস্তি দিতে হবে। তাদের ওই পাকি প্রেম ভুলিয়ে দিতে হবে। এই বাঙালি যদি এটা না পারে তাহলে নিজেদের অস্তিত্ব থাকবে না।’ বাংলাদেশের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একে ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির (সিমলা চুক্তি) মূলনীতির বিরোধী বলে মন্তব্য করেন। আমরা মনে করি, প্রধানমন্ত্রী ভুল কিছু বলেননি। আমরা লক্ষ্য করেছি, এদেশে যখনই পাকিস্তানকেন্দ্রিক কোনো ঘটনা ঘটেছে; তখনই পেয়ারে পাকিদের সরব অস্তিত্ব প্রকাশ্যে এসেছে। বাংলাদেশকে বুকে ধারণ করে এমন কোনো ব্যক্তিকেই তারা ছাড় দেয় না। সর্বশেষ উদাহারণ- শিক্ষাবিদ ড. জাফর ইকবালের ঘটনা। আমরা দেখেছি; তাকে হত্যাচেষ্টার খবরে কতটা উল্লাস প্রকাশ করেছে সেইসব হায়েনার দল। তার মৃত্যু না হওয়ায় আফসোসও করতে দেখেছি তাদের। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর থেকে বছরের পর বছর ধরে স্বাধীনতা বিরোধীরা পাকিস্তানি ভাবাদর্শে বহু প্রতিষ্ঠান এদেশে তৈরি করেছে। সেইসব প্রতিষ্ঠান থেকে বের হওয়া পাকিস্তান প্রেমীরা রাষ্ট্রযন্ত্রের অনেক জায়গায় এখনও অবস্থান করছে। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি; নিজের সুবিধার জন্য কথায় কথায় সিমলা চুক্তি টেনে আনে পাকিস্তান। অথচ সেই চুক্তি বরখেলাপ করা একমাত্র দেশ এই পাকিস্তানই। কেননা চুক্তিবদ্ধ হয়েও তারা বাংলাদেশ থেকে ফেরত নেওয়া ১৯৫ যুদ্ধাপরাধী সেনার বিচার করেনি। ফেরত নেয়নি বাংলাদেশে আটকে পড়া কয়েক লাখ পাকিস্তানিকেও। এমন আরো অনেক বিষয় আছে যা এখনো বাংলাদেশকে বুঝিয়ে দেয়নি পাকিস্তান। অথচ আমরা দেখেছি, মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে সারাবিশ্বে তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে। তাদের দোসরদের ফাঁসি বন্ধে জাতিসংঘে যাওয়ারও ঘোষণা দেয় তারা। যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর হওয়ার পরও থেমে থাকেনি পাকিরা। ‘গভীর উদ্বেগ অার ক্ষোভ’ প্রকাশ করে পার্লামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পর্যন্ত পাস করেছে। এসব ঘটনা বার বার প্রমাণ করেছে, বাংলাদেশকে কোনোভাবেই মেনে নেয়নি পাকিস্তান। এখনো বাংলাদেশের ক্ষতি করাই তাদের একমাত্র চাওয়া।  তাই প্রধানমন্ত্রীর ভাষায় আমরাও বলতে চাই, সেইসব দোসরদের পাকি প্রেম ভুলিয়ে দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশ
শেয়ারTweetPin4

সর্বশেষ

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT