চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতির শপথ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতির শপথ গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি আয়েশা মালিক দেশটির রাজধানী ইসলামাবাদে শপথ নিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মুসলিম অধ্যুষিত দেশটির তিনিই প্রথম নারী বিচারপতি এবং ১৬ জন পুরুষ সহকর্মীর সাথে গঠিত একটি বেঞ্চে বসেন তিনি।

আইনজীবী এবং অন্যান্য অ্যাক্টিভিস্টরা বলছেন, পাকিস্তানের পুরুষ শাসিত সমাজে নারীদের প্রতিনিধিত্বের লড়াইয়ের কয়েক দশকের মধ্যে এটি বিরল জয়।

Banglabid

পাকিস্তানের বিচারব্যবস্থা ঐতিহাসিকভাবেই রক্ষণশীল এবং পুরুষশাসিত। মানবাধিকার সংগঠনের মতে, এটিই দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যেখানে সুপ্রিম কোর্টে কোনো নারী বিচারপতি ছিলো না। এছাড়া পাকিস্তান হাইকোর্টের মাত্র ৪ শতাংশ নারী।

অন্যান্য প্রার্থীদের তুলনায় আয়েশা জুনিয়র হওয়ায় অনেক আইনজীবী এবং বিচারক আয়েশাকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিরোধিতা করেন।

বিচারপতি আয়েশা মালিক পাকিস্তানের কলেজ অব ল এবং হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তিনি গত দুই দশক ধরে পাকিস্তানের লাহোর প্রদেশে হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি লাহোরে পিতৃতান্ত্রিক আইনী ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গত বছর তিনি যৌন নিপীড়নের শিকার নারীদের ধর্ষনের পরীক্ষায় ভার্জিনিটি টেস্ট নিষিদ্ধ করেন।

Reneta

ইসলামাবাদের আইনজীবী জারমিনেহ রাহিম বলেন, যদি পিতৃতান্ত্রিকতা এবং ইসলামের রক্ষণশীলতার ব্যাখ্যা দ্বারা নারীদের বেঁধে রাখা হয় তবে নারীরা মানব পুজিঁর বিকাশের যে ধারা তা থেকে পিছিয়ে যাবে।

তিনি আরও বলেন, তবে দেশের সর্বোচ্চ আদালতে একজন নারীর অবস্থান আমাদের সেই সংগ্রামের একটা ছোট্ট পদক্ষেপ।

গত বছর বিচারপতি আয়েশার এই পদে পদোন্নতি বাতিল করা হয়েছিলো এবং এখনো তার পদোন্নতি নিয়ে অনেকে সমালোচনা করেছেন।

বিচারপতি আয়েশা মালিক নিম্ন আদালতের চতুর্থতম জেষ্ঠ্য বিচারক ছিলেন যেখান থেকে পদোন্নতি পেয়ে তিনি বিচারপতি হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পেং শুয়াই কোথায়’ লেখা টি-শার্ট পরে গ্যালারিতে আসা যাবে

পরবর্তী

ভারতে সড়ক দুর্ঘটনায় বিধায়কের ছেলেসহ নিহত ৭

পরবর্তী
বিধায়কের ছেলেসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭, ধ্বংসস্তূপের মতো গাড়ি ও আহতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে সড়ক দুর্ঘটনায় বিধায়কের ছেলেসহ নিহত ৭

মৌনি বিয়ের পিঁড়িতে বসছেন, নিজেই জানালেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পিঁড়িতে বসছেন মৌনি, জানালেন নিজেই

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT