চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাকিস্তান যুদ্ধের জন্য তৈরি থাকলে ভারতও প্রস্তুত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাকিস্তান যদি যুদ্ধের জন্য তৈরি থাকে তাহলে ভারতও প্রস্তুত বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

জম্বু ও কাশ্মীরে সেনাবহরে জঙ্গি হামলায় ৪০ জন নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নিবে ভারত। এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভারত কোনো আক্রমণ চালালে প্রতিশোধ নিবে তারা।

দুই দেশের এমন মারমুখী অবস্থানের মধ্যে ভারতের সুপ্রীম কোর্ট সেখানকার ১০টি রাজ্যকে বলেছেন, সারাদেশে বসবাসকারী কাশ্মীরিদের বয়কট বা আক্রমণ যেন না করা হয়। পুলওয়ামা রাজ্যে সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরে তাদের প্রতি হুমকি ও সহিংসতার ঘটনার খবর আসলে এই নির্দেশনা দেয় আদালত।

আদেশ পাওয়া ১০টি রাজ্য হলো- জম্বু ও কাশ্মীর, উত্তরখণ্ড, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, মেঘালয়া, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, পাঞ্জাব এবং মহারাষ্ট্র।

প্রধান বিচারপতি রঞ্জন গাগোইয়ের একটি বেঞ্চ জানিয়েছে, চিফ সেক্রেটারিয়েটদের, ডিজিপিদের এবং দিল্লি পুলিশ কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে করে কাশ্মীরি এবং অন্যান্য নৃগোষ্ঠীদের হুমকি, হয়রানি ও বয়কট এড়াতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়।

আরআগে সুপ্রীম কোর্টের আইনজীবী তারিক আদিবের ফাইল করা পিটিশনের শুনানিতে এ রায় দেন আদালত। পিটিশনার মেঘালয়ার গভর্নর তথাগত রায়ের বিতর্কিত টুইটের কথাও উল্লেখ করেছেন।সেখানেও সব কাশ্মীরিকে বয়কটের উস্কানি দেওয়া হয়েছে।

Reneta

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আধাসামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে অন্তত ৪০ জন ভারতীয় আধাসামরিক সেনা নিহত হয়। আহত হয় আরও অনেকে।

হামলার পরপরই এর দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদ।

ভারতশাসিত কাশ্মীরে দুই দশকের মধ্যে নিরাপত্তা বাহিনীর ওপর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এর ‘বদলা’ নেয়ার ঘোষণা দেন। তার অভিযোগ পাকিস্তানের মদদে এ হামলা হয়েছে।

এই ঘটনার পরে ভারতের বিভিন্ন রাজ্যে কাশ্মীরিদের ‘বিশ্বাসঘাতক’ অ্যাখ্যা দিয়ে হামলা ও হয়রানি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানভারতযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT