চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে ভোট চলছে, জরিপে এগিয়ে ইমরান খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
পাকিস্তানের জাতীয় নির্বাচন

পাকিস্তানে একাদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট চলবে। জাতীয় পরিষদের ২শ’ ৭২টি আসন ছাড়াও প্রাদেশিক পরিষদের ৫শ’ ৭৭টি আসনে নির্বাচন হচ্ছে।

সাবেক ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ এবং কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লিগের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। জরিপে কিছুটা এগিয়ে ইমরানের দল।

অতীতে বহুবার সেনা শাসন আর নির্বাচিত সরকারের টানাপোড়েন দেখা পাকিস্তানে ১০ বছরে দু’টি সরকার মেয়াদ পূর্ণ করেছে। পাকিস্তানের গণতন্ত্রের জন্য এটি সুখবর হলেও নিরব অভ্যুত্থানের আভাস রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিযোগ ভেতরে-ভেতরে নির্বাচনের কলকাঠি নাড়ছে সেনাবাহিনী।

ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও কট্টরপন্থিদের সমর্থনে নির্বাচনে শক্ত অবস্থানে ইমরান খান। রাজনৈতিক বিশ্লেষকদের পূর্বাভাস, ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ সরকার গঠন করলে অবাক হওয়ার কিছু নেই। জরিপে তার দলের পক্ষে ৩০ শতাংশ সমর্থন আছে। প্রশাসন ও সেনাবাহিনী ইমরানের দলকে বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছে বলেও অভিযোগ তার বিরোধীদের।

সম্প্র্রতি দুর্নীতির দায়ে কারাবন্দি হওয়ার পর জন-সহানুভূতিকে নির্বাচনে কাজে লাগানোর চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তাঁর মেয়ে মরিয়ম নওয়াজের। জরিপ অনুযায়ী, নওয়াজের প্রতি ২৭ শতাংশ জনগণের সমর্থন রয়েছে।

বিলওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি জরিপের ফলে ৩ নম্বরে। পুরো পাকিস্তানে তাদের জনসমর্থন ২২ শতাংশ। দলটি সিন্ধ প্রদেশে ৫৪ শতাংশ সমর্থন নিয়ে শক্ত অবস্থানে আছে। আবার বেলুচিস্তানে কোনো দলেরই সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই – যা কাজে লাগাতে পারে পিপিপি।

Reneta

প্রাদেশিক নির্বাচনগুলোতে লড়াই বেশিরভাগ ক্ষেত্রেই আদর্শিক। কট্টরপন্থি-মৌলবাদী দলগুলো লড়ছে ধর্মনিরপেক্ষ ও বামপন্থিদের বিরুদ্ধে। সেখানেও নানা অভিযোগ। বেশ কয়েকজন জঙ্গি নেতা সম্প্রতি দায়মুক্তি পেয়ে কিংবা জেল থেকে বেরিয়ে এসে নির্বাচন করছেন কিংবা বিভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন দিচ্ছেন।

বেশিরভাগ জরিপ ইমরান খানকে এগিয়ে রাখলেও কয়েকটিতে এগিয়ে ছিলেন নওয়াজ শরীফ। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাকিস্তানের নির্বাচনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানের দলতেহরিক-ই-ইনসাফপাকিস্তান নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত অন্তত ৩জন

জুলাই ৭, ২০২৬

২৪ এর গণঅভ্যুত্থান: আন্দোলনের নামগুলো এলো কীভাবে?

জুলাই ৭, ২০২৬

একাত্তরের আজকের দিনে গঠিত হয়েছিলো জিয়াউর রহমানের ‘জেড’ ফোর্স

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কোমে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ, জানাজার পর হবে শোক র‍্যালি

জুলাই ৭, ২০২৬

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT