চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনায় নিহত ৩৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের পেশোয়ারের বাদাবার ইনকিলাব রোডে অবস্থিত পাকিস্তান এয়ার ফোর্স (পিএএফ) শিবিরে জঙ্গি হামলার ঘটনায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিগোষ্ঠির চালানো এই হামলায় নিহতদের মধ্যে ১৩ জন জঙ্গিও রয়েছে।

এছাড়াও বিমান ঘাটির ভেতরে অবস্থিত এক মসজিদে জঙ্গিদের হামলায় নামাজ পড়া অবস্থায় কমপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছেন। পাকিস্তান আর্মির ক্যাপ্টেন আসফানদিয়ার এ হামলায় মারা গেছে।

পিএএফের একজন মুখপাত্র জানিয়েছেন হামলায় দুইজন পিএএফ টেকনিশিয়ান মারা যায়।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হামলায় ১৩ জঙ্গি মারা গেছেবলে এক টুইট বার্তায় জানিয়েছেন আইএসপিআরের মহপরিচালক আসিম বাজওয়া।

হেলিকপ্টার দিয়ে ক্যাম্পটি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রায় ১৫ জনকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

টিটিপির মুখপাত্র মুহাম্মদ খুরাসানি দেশটির সাংবাদিকদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় হামলার দায় স্বীকার করেছে।

দুইটি পথে ক্যাম্পে প্রবেশ করা জঙ্গিরা প্রথমে একটি গার্ড পোস্টে আক্রমণ করে ভেতরে ঢুকে গুলি করতে শুরু করলে কিউআরএফ বা কুইক রিঅ্যাকশন ফোর্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জঙ্গিদের গুলি করে হত্যা করে।

জঙ্গিরা আঞ্চলিক পুলিশ বাহিনীর পোশাক পরিহিত ছিলো বলে জানা গেছে।

জঙ্গিদের সাথে নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময়ের ঘটনায় দুইজন কর্মকর্তাসহ ১০ জন সেনা সদস্য আহত হয়। এছাড়াও আরও ২২ জন আহত হয়েছে। এদের মধ্যে ২০ জনকে সিএমএইচ পেশোয়ার এবং লেডি রিডিং হসপিটালে (এলআরএইচ) ভর্তি করা হয়েছে বলে উদ্ধারকর্মীদের সূত্রে জানা যায়।

হাসাপাতাল দুটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আরো বন্দুকধারী এলাকায় লুকিয়ে আছে কিনা, তা খুঁজতে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে।

ট্যাগ: পাকিস্তান-জঙ্গি হামলাপেশোয়ার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ায় অনুশোচনা

পরবর্তী

না বলা অনেক কথা বললেন আসাদুজ্জামান নূর

পরবর্তী

না বলা অনেক কথা বললেন আসাদুজ্জামান নূর

কোরবানীর ঈদ উপলক্ষে মেয়র আনিসুল হক'র উদ্যোগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া, ১০ হাজার যাবে বিনা খরচে

আগস্ট ৩০, ২০২৬

ব্যাটিং বিপর্যয়ের পর ভালো বোলিং, শেষে আসর থেকে বিদায় বাংলাদেশের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মাকড়সা-সাপের ভয় কখন ফোবিয়া, কীভাবে কাটাবেন?

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিনিদের কাছে তেলের নিয়ন্ত্রণ তুলে দিয়ে সার্বভৌমত্ব নিয়ে যা বলল ভেনেজুয়েলা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT