চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে খেলতে খেলোয়াড়দের লোভনীয় টোপ ক্যারিবীয় বোর্ডের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী মাসে তিন ম্যাচের আন্তর্জাতিক টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। পাকিস্তানে খেলতে ক্রিকেটারদের লোভনীয় টোপ দিচ্ছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এতে চুক্তিবদ্ধ ও চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দেরও প্রস্তাব দিয়েছে ক্যারিবীয় বোর্ড।

জিম্বাবুয়েতে চলতি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শেষ হলেই ১৩ সদস্যের দল ঘোষণা করবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগেই অবশ্য খেলোয়াড়দের জন্য লোভনীয় প্রস্তাব। আগামী ১,২ ও ৩ এপ্রিল টি-টুয়েন্টি সিরিজের সূচি ঘোষিত হয়েছে।

সিডব্লিউআই অর্থ দেয়া নিয়ে হ্যাঁ বা না কোনো মন্তব্যই করেনি। তবে বিভিন্ন সূত্রে ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, পাকিস্তানে যেতে রাজি হওয়া প্রত্যেক ক্রিকেটারকে ২৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২০ লাখ টাকা) করে দেবে ক্যারিবীয় বোর্ড।

কেউ কেউ বেশি টাকাও পাবেন। বোর্ডের সঙ্গে চুক্তির ভিত্তিতে মূল বেতনের ৭০ ভাগ থেকে দ্বিগুণ পর্যন্ত দেয়া হবে গেইলদের। এমনিতেও নতুন চুক্তিতে টি-টুয়েন্টি স্পেশালিস্ট হিসেবে চুক্তির বাইরে থাকা অনেক খেলোয়াড় ম্যাচপ্রতি ১৭২৫ মার্কিন ডলার থেকে ৫০০০ ডলার পর্যন্ত বাড়তি আয় করছেন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) অবশ্য জানিয়েছে, বাড়তি অর্থ তারা খেলোয়াড়দের দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে পেয়েই। যেহেতু এটা এফটিপির (ফিউচার ট্যুর প্রোগ্রাম) বাইরের সিরিজ, তাই একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ সিডব্লিউআইকে দিচ্ছে পিসিবি।

সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী জনি গ্র্যাভ জানিয়েছেন, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এই সিরিজটি খেলতে যাচ্ছেন না, যাচ্ছেন পাকিস্তানকে সাহায্য করতে, ‘ফিউচার ট্যুর প্রোগ্রামের বাইরে হওয়ায় পিসিবি আমাদের টাকা দিচ্ছে। তবে আমরা সেটা পুরোপুরি ব্যবহার করে ফেলছি। সিডব্লিউআই এই সিরিজটা টাকার জন্য খেলছে না, শুধু পাকিস্তানে ক্রিকেট ফেরানোর সমর্থন হিসেবে খেলছে।’

Reneta

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানে খেলতে যাচ্ছে না বড় দলগুলো। দেশে ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান নিজেদের লিগের (পিএসএল) কয়েকটি ম্যাচ দেশের মাঠে আয়োজন করছে। এর জন্যও বিদেশি খেলোয়াড়দের বাড়তি টাকা দিতে হচ্ছে তাদের। ২০১৫ সালে জিম্বাবুয়ে দলকে পাকিস্তানে নিতেও খেলোয়াড়প্রতি ১২, ৫০০ ডলার করে দেয় পিসিবি।

তবে নানা প্রস্তাবের পর ওয়েস্ট ইন্ডিজ দল পাঠাতে রাজি হলেও তাদের মূল খেলোয়াড়দের পাকিস্তানে দেখা যাবে কিনা, সেই সংশয় রয়েই যাচ্ছে। জাতীয় দলের খেলা ছেড়ে পিএসএলকে গুরুত্ব দেয়ায় ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, সুনীল নারিন আর আন্দ্রে রাসেলকে এই সিরিজে বিবেচনা করছে না বোর্ড। জায়গা হচ্ছে না ড্যারেন স্যামিরও।

এর মধ্যে রাসেল ও ব্রাভো ইনজুরিতে। নারিন বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হওয়ায় তার যাওয়া নিয়ে সন্দেহ রয়েছে। বোর্ড সূত্রের খবর, পাকিস্তানের গিয়ে খেলতে প্রস্তুত নন কাইরন পোলার্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

আমার প্রথম ছবি মুক্তির সময় একটা হলও খুঁজে পাচ্ছিলাম না: ফারুকী

পরবর্তী

কাঠমান্ডু ট্র্যাজেডি: চির নিদ্রায় শায়িত হলেন রিমুর পরিবার

পরবর্তী

কাঠমান্ডু ট্র্যাজেডি: চির নিদ্রায় শায়িত হলেন রিমুর পরিবার

চীন-শি জিনপিং

চীনের উন্নয়ন নিয়ে কখনোই আত্মতুষ্ট থাকা যাবে না: জিনপিং

সর্বশেষ

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT