চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে এখনও ৩০-৪০ হাজার জঙ্গি রয়েছে: ইমরান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
আন্তর্জাতিক
A A

পাকিস্তানে এখনও ত্রিশ-চল্লিশ হাজার জঙ্গি রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এই জঙ্গিরা আফগানিস্তান ও কাশ্মীরের জন্য প্রশিক্ষণ এবং লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ‘ইনস্টিটিউট অফ পিস’-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ইমরান খান দাবি করেন: ‘তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকারে আসার আগে যে সরকারগুলো ক্ষমতায় ছিল তারা দেশের সক্রিয় জঙ্গি সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার মতো রাজনৈতিক দৃঢ়তা ও সদিচ্ছা দেখায়নি। এমনকি পাকিস্তান এ বিষয়ে এতদিন সত্যি বলেনি যে, দেশে ৪০টি জঙ্গি সংগঠন ছিল।’

তিনি বলেন: ২০১৪ সালে পাকিস্তানি তালেবানরা ১৫০ জন স্কুলছাত্রকে আর্মি পাবলিক স্কুলে ঢুকে হত্যা করেছিল। সেসময় সব রাজনৈতিক দল জাতীয় কর্মপরিকল্পনা বিষয়ে সাক্ষর করেছিল এবং আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমরা কোনও জঙ্গি দলকে দেশের ভিতরে সক্রিয় থাকতে দেব না।

ইমরান খানের দাবি: তার সরকারই প্রথম এই জঙ্গিগোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার চেষ্টা করছে। জঙ্গিদের প্রতিষ্ঠান, সেমিনারগুলোর উপরও দখল নেয়া হয়েছে। প্রশাসন ওদের উপর নজর রাখছে।

এনডিটিভি জানায়: ‘‘পাকিস্তানের সরকার গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রকে সত্য কথা বলেনি, একথা জানিয়ে বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান জানান, তাদের দেশে ৪০টি জঙ্গি সংগঠন সক্রিয় ছিল। তাই পাকিস্তান এমন একটা সময়ের মধ্য দিয়ে গিয়েছিল, যখন এর থেকে বাঁচব কী করে সেকথা ভেবে আমার মতো মানুষেরা উদ্বিগ্ন হতো। পাকিস্তানও তখন নিজেদের অস্তিত্ব বাঁচাতে লড়ছিল।’’

Reneta

ইমরান খান বলেন: ‘পাকিস্তানের কোনো ভূমিকাই ছিল না ৯/১১-তে। আল কায়দা আফগানিস্তানে ছিল। কোনো তালেবান জঙ্গি পাকিস্তানে ছিল না। কিন্তু তাও আমরা যুক্তরাষ্ট্রের লড়াইয়ে যোগ দিয়েছিলাম।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানজঙ্গিপাকিস্তানের প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাত কলেজ বিষয়ে সমস্যা সমাধানে ইতিবাচক পথে এগোচ্ছি: ঢাবি ভিসি

পরবর্তী

আফগানদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

পরবর্তী

আফগানদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

২ কর্মসূচিতে ১৩শ’ কোটি টাকা অনুদান দিচ্ছে ইইউ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT