পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক আদনান খান।
মঙ্গলবার মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে জামিন পাওয়ার পর বর্তমানে তিনি চিকিৎসারত অবস্থায় পাকিস্তানের লাহোর হাসপাতালে রয়েছেন।
মঙ্গলবার এক টুইটবার্তায় তার ব্যক্তিগত চিকিৎসক আদনান খান জানান, নওয়াজের স্বাস্থ্যের দিকে দীর্ঘ সময় নজর না দেওয়ায় রীতিমত তাকে স্বাস্থ্য ও জীবন নিয়ে লড়াই করতে হচ্ছে। যে কারণে তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তার রক্তের প্লেটলেটের সংখ্যাও কমে যাচ্ছে।
তিনি আরও জানান, সাবেক এই নেতার শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ দিন দিন খারাপের দিকে যাচ্ছে।
পাকিস্তান সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে ২০১৩ সালে দুর্নীতির অভিযোগে আজীবনের জন্য রাজনীতি থেকে অযোগ্য ঘোষণা করে এবং সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করে।







