চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের সঙ্গে লড়াই জমিয়ে টিম টাইগ্রেসের বিশ্বকাপ বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ০২, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামার আগে দারুণ এক টনিক পেল বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে তুমুল লড়াই করে ৭ রানে হারলেও বিশ্ব আসরে প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিয়ে রাখল নিগার সুলতানা জ্যোতির দল।

বুধবার নিউজিল্যান্ডের লিংকন গ্রিনে হওয়া আইসিসির প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসে। টসে জিতে আগে ব্যাট করা পাকিস্তান ৭ উইকেটে ১৯৯ রান তোলে। বৃষ্টি আইনে ৪২ ওভারে ২০২ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। জবাবে ৪ বল বাকি থাকতে ১৯৪ রানে থামে বাংলাদেশ।

বড় লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ ওপেনিং জুটিতে ২৪ রান যোগ করে। শামীমা সুলতানা ১৭ বলে ৪ চারে করেন ১৮ রান। ফাতিমা সানার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

খানিক পর আরেক ওপেনার শারমিন আক্তার ১০ রান করে ফেরেন। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৮১ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন তিনি।

তৃতীয় উইকেটে ফারজানা হকের সঙ্গে ৪২ রানের জুটি গড়েন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। ১৫ রান করে জ্যোতি স্টাম্পিংয়ে আউট হন।

রুমানা আহমেদকে নিয়ে পরে চতুর্থ উইকেটে আরও ৪৯ রান যোগ করে লাল-সবুজদের শক্ত অবস্থানে রেখেছিলেন ফারজানা। ৩৬ বলে ৩ চারে ৩০ রান করে সানার বলে বোল্ড হন রুমানা।

Reneta

রুমানার উইকেট পড়া থেকে শুরু ছন্দপতন। ৩ উইকেটে ১২০ থেকে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৮ উইকেটে ১৭১ রান।

দারুণ খেলতে থাকা ফারজানা ৯৫ বলে ৬ চারে ৭১ রানের ইনিংসের পর সানার বলে ফিরতি ক্যাচ দেন, বাংলাদেশ অষ্টম উইকেট হারিয়ে বসে। জয়ের জন্য বাংলাদেশের তখনও দরকার ২৯ রান, হাতে কেবল ২ উইকেট।

নবম উইকেটে মুর্শিদা খাতুন ও লতা মণ্ডল এগিয়ে যাচ্ছিলেন। ১৮৭ রানের মাথায় পড়ে নবম উইকেট। ৯ রান করে ড্রেসিংরুমে ফেরেন মুর্শিদা।

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৯ রান। প্রথম বলে নাহিদা এক রান নেন। দ্বিতীয় বলে ৭ রান করা লতা রা আউট হলে অল্পের জন্য জয়ের বন্দরে নোঙর করা হয়নি বাংলাদেশের।

এর আগে ৩৮ রানের ভেতর পাকিস্তানের ৩ উইকেট ফেলে চাপে ফেলেছিল বাংলাদেশ। চতুর্থ উইকেটে জাভেরলা খান ও বিসমাহ মারুফ ৭৩ রানের জুটি গড়ে বিপদ সামলান। ৪৪ রান করা জাভেরলা ও ৩২ রান করা বিসমাহর উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল বাংলাদেশ।

ওমালমা আউট হলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১২০ রান। সপ্তম উইকেটে আলিয়া রিয়াজ ও ফাতিমা সানা ৬৬ রানের জুটি গড়েন। ৫০ বলে ৭ চারে আলিয়া ৪৫ রানে অপরাজিত থাকেন। ২৯ রান করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন ফাতিমা।

বাংলাদেশের হয়ে ঋতু মণি ৩৫ রানে নেন ৩ উইকেট। ৪০ রানে ৩ উইকেট নেন ফারিহা তৃষা। নাহিদা আক্তার নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্ম আপ ম্যাচনিউজিল্যান্ডপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT