চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছর বয়সে বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছে পাকিস্তানের ক্ষুদে উদ্যোক্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের শিশু জিমাল উমের, বয়স মাত্র ১০ বছর। এর মধ্যে একজন পরিবেশ সচেতন উদ্যোক্তা হিসাবে সুনাম কুড়িয়েছে বিশ্বজুড়ে। ব্যবসার চিন্তা তাকে উদ্যোক্তা তৈরি করেনি। তার নিজ শহর পাকিস্তানের পাঞ্জাবের মানুষের ফেলা আবর্জনা তাকে ভাবিয়েছে পরিবেশ নিয়ে করতে।পলিথিন ব্যাগের পরিবর্তে কাগজ দিয়ে জিব্যাগ তৈরি করে নজর কেড়েছে সবার।

পাকিস্তানের পরিবেশ সংরক্ষণ বিভাগের তথ্যমতে, প্রতিবছর পাকিস্তানে ২০ টন আর্বজনা তৈরি করে এবং প্রতিবছর এর পরিমান ২.৪% হরে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে নানা ধরনের রঙ্গিন পলিথিন ব্যাগ, ধাতব পদার্থ রয়েছে যা পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছি।

এসব আবর্জনা নিধনে সরকার মূলত দুটি পথ অবলম্বন করে কিন্তু বাকী যেগুলো অসংগৃহীত থেকে যায় সেগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনে।

এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জিমেল বলে, বেশিরভাগ লোকই ভাবে না যে পলিথিনের ব্যাগগুলো মাটিতে মিশে যায়না। লোকজন অসেচতনভাবেই বিষয়টি অগ্রাহ্য করে। কেই পুনর্ব্যবহারের কথা চিন্তা করেনা।

এরপরই দূষণ কমানো এবং পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য জিব্যাগ বানানোর সিদ্ধান্ত নেয় জিমাল। পুরাতন কাগজ উজ্জল করে ব্যাগ তৈরি করে। পরে সেগুলো পরিবার এবং বন্ধুদের মাঝে বিক্রি করে।পরে সেগুলো অনলাইনে বিক্রির ব্যবস্থা করে।

Reneta

সেখান থেকে প্রাপ্ত অর্থের বেশিরভাগই স্থানীয় দাতব্য প্রতিষ্ঠানগুলোতে দিয়ে দেয় সে। এভাবে তিন বছরের মধ্যে সে একটি একটি করে শত শত ব্যাগ বিক্রি করে এবং প্রায় পাঁচ হাজার ডলার আয় করে।

ইউটিউব দেখে দেখে ব্যাগ বাননো শিখেছে বলে জানায় জিমেল। বলে, স্কুলের পাশাপাশি ব্যাগ বানানো চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছিল। এজন্য ছুটির দিনগুলোতে কাজিনদের নিয়ে ব্যাগ বানাতাম।

জিমেল আরও বলে, আমার বাবা এবং দাদা উপকরণ কিনে দিয়ে আমাকে সহযোগিতা করে। তারা না থাকলে আমার এ কাজ করা সম্ভব হতো না।

তার এই উদ্ভাবন এবং দাতব্য কর্মকান্ড গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করে। গণমাধ্যমে তাকে ‘পাকিস্তানের সবচেয়ে কনিষ্ঠ উদ্যোক্তা’ হিসেবে তুলে ধরে।

বিবিসিও দক্ষিণ এশিয়ার উদ্যোক্তাদের প্রতিবন্ধকতার সমাধান নিয়ে প্রচারিত অনুষ্ঠানে জিমেলের কাজ তুলে ধরে।

ইতোমধ্যে জিমেলের জিব্যাগ পাকিস্তান, সৌদিআরব ও যুক্তরাষ্ট্রে পুরষ্কৃত হয়েছে। পুরষ্কার পেয়ে অনেক খুশি জিমেল। বলে, আর্ন্তজাতিক স্বীকৃতি পেয়ে আমি অনেক উদ্বিগ্ন ছিলাম। আমার কাজের মাদ্যমে আমার দেশ এবং পরিবার প্রশংসিত হয়েছে এতে আমি অনেক খুশি।

ভবিষ্যতে একজন ব্যবসায়ী হয়ে নিজ দেশের বাইরেও জিব্যাগের ব্যবসা প্রসারিত করা এবং তার ওয়েবসাইটে জিব্যাগ সহ অন্যদের পণ্যও রাখতে চাওয়ার ইচ্ছার কথা জানায় জিমেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্ষুদে উদ্যোক্তাপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT