চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের কোচ হচ্ছেন জয়াবর্ধনে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে আলোচনার জন্য গত বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। মিটিংয়ে আরও দুই বছরের জন্য সময় বাড়াতে পিসিবির কাছে অনুরোধ করেছেন হেড কোচ মিকি আর্থার। সাউথ আফ্রিকান কোচের অনুরোধের ব্যাপারে এখনো কিছু জানায়নি পিসিবি, এরমধ্যেই খবর- পাকিস্তানের কোচ হতে পারেন মাহেলা জয়াবর্ধনে।

পিসিবির কাছের সূত্রে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানাচ্ছে, নিজের চুক্তির মেয়াদ বাড়ানোর সঙ্গে তার সহকারী হিসেবে একজন দেশি কোচ নিয়োগের পরামর্শও দিয়েছেন আর্থার। যাতে করে আর্থারের মেয়াদ শেষ হওয়ার পর তিনি হাল ধরতে পারেন। যদিও শোনা যাচ্ছে, আর্থার আবারও ইংল্যান্ডের কোচ হতে আগ্রহী।

আর্থারের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি পিসিবি। পাকিস্তান দলে আর্থারের ভবিষ্যৎ কী হবে সেটা দেশের সাবেক গ্রেটদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চায় বোর্ডটি।

তবে এক্সপ্রেস ট্রিবিউন জানাচ্ছে, সাবেক ক্রিকেটারদের সঙ্গে আলোচনা হলে সেটা আর্থারের পক্ষে নাও যেতে পারে। কারণ, অনেকেই আর্থারের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন। পাকিস্তানি অনেক সাবেকদের ধারণা, কঠিন সময়ে ঠিকভাবে দায়িত্ব নিতে পারেন না আর্থার।

পিসিবির অতি ঘনিষ্ঠ একটি সূত্র এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছে, পাকিস্তানের একজন সাবেক গ্রেট তারকা দলের কোচ হিসেবে আর্থারের জায়গায় শ্রীলঙ্কার সাবেক তারকা ব্যাটসম্যান জয়াবর্ধনেকে নিয়োগ দিতে পিসিবিকে পরামর্শ দিয়েছেন।

নাম না জানানো সাবেক ওই ক্রিকেটার মনে করেন, পাকিস্তানের এমন একজন কোচ নিয়োগ দেয়া উচিত, যিনি তিন ফরম্যাটেই ক্রিকেট খেলেছেন। সেই হিসেবে জয়াবর্ধনে পুরোপুরি ফিট। তিনি বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং সেই চাকরিটা ছাড়ার সম্ভাবনা কম। তার উপর ভারতীয় দলের কোচ হওয়ার জন্যও আবেদন করেছেন লঙ্কান সাবেক।

এদিকে, বেশি বয়সের ক্রিকেটারদের পেছনে রেখে এবার সামনে তাকাতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যে কারণে তিন সিনিয়র ক্রিকেটার শোয়েব মালিক, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজদের মতো ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন।

বৃহস্পতিবারের বৈঠকে নতুন চুক্তি নিয়ে যা আলোচনা হয়েছে, তাতে অনেক রদবদল হতে পারে। মালিক, হাফিজ বিশ্বকাপ দলে ছিলেন। বিশ্বকাপের শেষ ম্যাচের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন মালিক। তিনি এটিও জানিয়েছেন, টি-টুয়েন্টি ছাড়া আর কিছু খেলবেন না।

হাফিজ অবশ্য তা করেননি। তবে আহামরি পারফরম্যান্স ছিল না তারও। চোটের জন্য বিশ্বকাপ দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েছিলেন জুনায়েদ খান। মূলত তাদের নিয়েই আলোচনা করেন কর্মকর্তারা। মোহাম্মদ আমিরদের মতো কেউ কেউও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন। আমির কিছুদিন আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন। ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবেন। পাকিস্তান মিডিয়ার খবর, তাতে তিন ফরম্যাটে যারা খেলবেন, তারাই শুধু বোর্ডের চুক্তিতে জায়গা পাবেন।

পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘একটা ব্যাপারে আমরা একমত হয়েছি, বোর্ড কোনোভাবেই আগের মতো ৩০-৩৩ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তির অধীনে নিয়ে আসবে না। সেটা কমিয়ে ১৮ থেকে ২০ করা হবে। যে কারণে বিস্তারিত আলোচনা করা হয়েছে।’

ট্যাগ: পাকিস্তান ক্রিকেটপিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

পরবর্তী

যুক্তরাষ্ট্রে একই দিনে দ্বিতীয়বার বন্দুক হামলা, এবার নিহত ৯

পরবর্তী

যুক্তরাষ্ট্রে একই দিনে দ্বিতীয়বার বন্দুক হামলা, এবার নিহত ৯

সচিব হিসেবে পদোন্নতি পেলেন যারা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হিমালয়ের হ্রদের ঝুঁকি কমায় চীন আবার শুরু উদ্ধার অভিযান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT