চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের কাজটা কঠিন করে তুলল চার ফিফটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ০৪, জুন ২০১৭
স্পোর্টস
A A
ব্যাটে ঝড় তোলার পথে যুবরাজ

ব্যাটে ঝড় তোলার পথে যুবরাজ

পাকিস্তানকে ৩২০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। দুদফা বৃষ্টির বাধা টপকে রোহিত-ধাওয়ানের রেকর্ড জুটির পর যুবরাজের ঝড়ের সঙ্গে কোহলির দায়িত্বশীল ব্যাটিংয়ে এই সংগ্রহ গড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

বার্মিংহামের এজবাস্টনে রোববার বৃষ্টির কারণে ৪৮ ওভারে নেমে আসা ম্যাচে ৩ উইকেটে ৩১৯ রান তোলে ভারত। ফিফটি পেয়েছেন টপ অর্ডারের চার ব্যাটসম্যানই। রোহিতের ফিফটিটা অবশ্য একটু ব্যতিক্রম। সেঞ্চুরির কাছে যেয়েও ৯ রানের আক্ষেপে পুড়তে হয়েছে তাকে।

শুরুটা হয় রোহিত শর্মা ও শিখর ধাওয়ান জুটির চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ডের মধ্য দিয়ে। এদিন দুজনে ১৩৬ রান যোগ করেছেন। সেটি প্রতিযোগিতাটির ইতিহাসে দুজনের তৃতীয় সেঞ্চুরির জুটি। আর কোন জুটির এই কীর্তি নেই।

রেকর্ড জুটিটি ভাঙে ধাওয়ানের বিদায়ে। ৬ চার ও এক ছয়ে ৬৫ বলে ৬৮ রানের ইনিংস সাজিয়ে ফিরেছেন এই উদ্বোধনী। সেখান থেকে কোহলিকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন রোহিত। কিন্তু দ্বিতীয় দফার বৃষ্টি বিরতির পর ফিরে যেন মনোযোগে চিড় ধরল তার। ৯১ রানে ফিরলেন রান আউট হয়ে। ৭ চার ও ২ ছয়ে ১১৯ বলের ধীরস্থির ইনিংস সাজিয়েছেন এই ডানহাতি।

ধীরস্থির ফিফটি তুলে নিয়ে এগোচ্ছিলেন কোহলিও। কিন্তু অপর প্রান্তে যুবরাজ সিংকে ঝড় তুলতে দেখে আর স্থির থাকতে পারলেন না। শেষ পর্যন্ত অবশ্য ভারত অধিনায়ককে আউট করতে পারেননি পাক বোলাররা। ৬ চার ও ৩ ছয়ে ৬৮ বলে ৮১ রানে অপরাজিত থাকেন কোহলি।

যুবরাজ ঝড় থেমেছে ৫৩ রানে। ৮ চার ও এক ছয়ে ৩২ বলের ইনিংস সাজানোর পর। শেষদিকে হার্দিক পান্ডিয়া টানা তিন ছয়ে ৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

Reneta

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ১০ ওভারে ৭০ রান দেয়া হাসান আলি ও সমান ওভারে ৫২ রান দেয়া সাদাব খান। তবে ৮.৪ ওভারে ৮৭ রান দিয়ে সবচেয়ে মুক্তহস্ত ছিলেন কোন উইকেটের দেখা না পাওয়া ওয়াহাব রিয়াজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পঞ্চম বোলার নিয়ে হিসাব কষছে বাংলাদেশ

পরবর্তী

বাজেটে কোন ধরনের সমস্যা থাকলে সমাধান হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী
বাজেট

বাজেটে কোন ধরনের সমস্যা থাকলে সমাধান হবে: প্রধানমন্ত্রী

গাজী গ্রুপ ক্রিকেটার্সের সেরা দুই পারফর্মার নাসির হোসেন ও মুমিনুল হক

নাসির-মুমিনুলকে নিয়ে দোলেশ্বরের ভয়

সর্বশেষ

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT