চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানি ক্রিকেটারদের বেতন সবচেয়ে খারাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট নিয়ে নেতিবাচক খবরের যেন শেষ নেই। এবার বের হল আরও একটি। অন্য অনেক দেশের খেলোয়াড়দের তুলনায় বেশি ম্যাচ খেলে থাকলেও পাকিস্তানের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা বিশ্বের ক্রিকেটারদের তুলনায় সবচেয়ে খারাপ বেতনই পান বলে অন্দরমহলের গোপন তথ্য জানাচ্ছে ইএসপিএন-ক্রিকইনফো।

পিসিবির আয় নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের চেয়ে কম না হলেও খেলোয়াড়দের বেতনের দিতে পিছিয়ে তারা। উদাহরণ হিসেবে, পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমদের বেতনের কথাও উল্লেখ করেছে ওয়েবসাইটটি। সরফরাজের বার্ষিক আয় ৩ লাখ ডলার। তবে ইনজুরি বা অন্য কোন সমস্যায় ম্যাচ খেলতে নার পারলে তার আয় এখান থেকেও কম যাবে।

ক্রিকইনফো বলছে, বিস্ময়ের ব্যাপার যে, চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতার পরও পাকিস্তানের শীর্ষ ক্রিকেটাররা এখনও আয়ারল্যান্ডের ক্রিকেটারদের থেকে কম অর্থই পাচ্ছেন। এসব ক্রিকেটাররা আবার টেস্ট খেলাও চালিয়ে যাচ্ছেন।

বৈষম্যের কারণও জানিয়েছে ক্রিকইনফো। সেদেশে খেলোয়াড়দের কোনও অ্যাসোসিয়েশন না থাকাতেই এমটা ঘটছে। যেখানে অন্য অধিকাংশ ক্রিকেট খেলুড়ে দেশে সেটি আছে।

একটা সময় ভারতীয় ক্রিকেটাররাও একই সমস্যা মোকাবেলা করেছেন। অ্যাসোসিয়েশন গঠনের পর থেকে তারা এখন অনেক বেশি সুবিধা পাচ্ছে। অ্যাসোসিয়েশন থাকার যে সুবিধা তার উদাহরণ হতে পারে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সর্বশেষ সংকটের বিষয়টি। অজি ক্রিকেটারদের সঙ্গে সে দেশের বোর্ডের মধ্যে চলা বেতন-ভাতার দরকষাকষি ক্রিকেটারদের অ্যাসোসিয়েশনই পরিচালনা করেছে। তাতে খেলোয়াড়দের চাওয়ার কাছাকাছি বেতন-ভাতা দিতে রাজিও হয়েছে সিএ।

খেলোয়াড়দের বেতন নিয়ে পূর্বের ভারতের মতই উত্তর দিয়েছে পাকিস্তান। বিশ্বে অন্য যেকোনো বোর্ডের চেয়ে তাদের অনেক বেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে হয় বলে জানাচ্ছে পিসিবি। কোচদেরও অনেক বেশি অর্থ দিতে হয় বলে সাফাই তাদের।

Reneta

পাকিস্তানের কোচ মিকি আর্থার দেশটির শীর্ষ যেকোনো ক্রিকেটারের চেয়ে তিনগুণ অর্থ পান। উদাহরণ হিসাবে নেওয়া হয়েছে ভারতীয় কোচ রবি শাস্ত্রীকেও। ভারতীয় ম্যানেজার বেতন পান ১.১৭ মিলিয়ন ডলার। যেটা অধিনায়ক বিরাট কোহলির বেতনের চেয়ে ঢের বেশি।

বোর্ডের চুক্তি এবং বোনাস মিলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটার অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। অজি কাপ্তানের বার্ষিক আয় ১.৪৭ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের অধিনায়ক জো রুটের আয় ১.৩৮ মিলিয়ন। আর কোহলি পান ১ মিলিয়ন ডলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান ক্রিকেটপিসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজের ২ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT