চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান নয়, পাকিস্তানকে পরিচালনা করছে সেনাবাহিনী: ভারতের মন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকে সিং বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ইমরান খান সরকার গঠন করলেও পাকিস্তানকে পরিচালনা করছে সে দেশের সেনাবাহিনী।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর বিষয়ে ভারত সরকার ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।

এফআইসিসিআই আয়োজিত দুই দিনব্যাপী ‘স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট’ অনুষ্ঠানের উদ্বোধনীতে এসব কথা ভিকে সিং।

ইমরান খান এখনো পাকিস্তান সেনাবাহিনী সমর্থিত উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান সরকার গঠনের পর দু’দেশের সম্পর্কে আমরা কি পরিবর্তন আশাকরি? এখনো পাকিস্তানে সেনা শাসন চলছে। তবে দেখা যাক, উনি ( ইমরান খান) কি করেন। তিনি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে যাবেন নাকি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করবেন।

পাকিস্তানে নতুন সরকার গঠনের পর থেকে সীমান্ত চলমান ঘটনা নিয়ে আলোচনা বিষয়ে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সীমান্ত নিয়ে আলোচনা তখনই হবে; যখন পাকিস্তান সরকার আলোচনার পরিবেশ তৈরি করবে।

আলোচনার ব্যাপারে পাকিস্তান কোনো আগ্রহ দেখিয়েছে কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের সীমান্তনীতি খুব পরিষ্কার, আলোচনার সহায়ক পরিবেশ তৈরি হলেই কেবল আলোচনা হবে।

Reneta

পাকিস্তানে শিখ ধর্মাবলম্বীদের কারতারপুর সীমন্ত খুলে দেয়ার বিষয়ে ভিকে সিং বলেন, এই রুট খুলে দিতে সেদেশের পক্ষ থেকে আমরা কোনো প্রস্তাব পাইনি। এটি অনেক দিনের চলমান বিষয়। প্রস্তাব আসলে জানিয়ে দেয়া হবে।

‘ভারতের সীমান্ত অনেক জটিল। সুতরাং একটি সমাধান দিয়ে এই সীমান্তকে নিরাপদ করা যাবে না।’

অনুষ্ঠানে এফআইসিসিআই ও বিডিও এর সহায়তায় স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকা

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

জুলাই ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোন বাধা নেই: রুমিন ফারহানা

জুলাই ৬, ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফ্যাসিস্ট সরকার কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে: মির্জা ফখরুল

জুলাই ৬, ২০২৬

মুক্তি পেয়েই ভারতে দিলজিতের ছবির প্রদর্শন বন্ধ, কেন?

জুলাই ৬, ২০২৬

বিট্টু শর্মা থেকে খিলজি, এক অভিনেতার বিস্ময়কর রূপান্তর

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT