সাউথ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের সুফল পেল বাংলাদেশ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে ছয় নম্বরে উঠে এসেছে তামিম ইকবালের দল।
গত মঙ্গলবার আইসিসির র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ প্রকাশ করেছ। সেখানে দেখা যাচ্ছে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছয় নম্বরে উঠে এসেছে।
পাকিস্তানের রেটিং পয়েন্টও ৯৩ হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় তাদের উপরে অবস্থান করছে টাইগাররা।
১২১ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থাকা ইংল্যান্ড রয়েছে দুইয়ে। অস্ট্রেলিয়া রয়েছে তৃতীয় স্থানে, তাদের রেটিং পয়েন্ট ১১৭। ভারত ১১০ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ ও সাউথ আফ্রিকা ১০২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।
শ্রীলঙ্কা ৮১ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম, ওয়েস্ট ইন্ডিজ ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে নবম ও আফগানিতান ৬৮ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে। একাদশ স্থানে থাকা আয়ারল্যান্ডের রেটিং পয়েন্ট ৫২। দ্বাদশ ও ত্রয়োদশ স্থানে থাকা স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট যথাক্রমে ৪৫ এবং ৪১।








