চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দেখা হচ্ছে তাসমান সাগরপাড়ের দুই প্রতিবেশী নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার। পাকিস্তানের হৃদয় ভেঙে আসরের দ্বিতীয় দল হিসেবে শিরোপার মঞ্চে পা রেখেছে অস্ট্রেলিয়া। সেখানে আগেই পৌঁছে গেছে নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার বাবর আজমের পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে গেছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। একই ব্যবধানে ইয়ন মরগানের ইংল্যান্ডের বিপক্ষে জিতে বুধবার সেরা দুইয়ে পৌঁছে যায় কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

১৪ নভেম্বর টি-টুয়েন্টি বিশ্বকাপের আরব আমিরাত আসরের শিরোপার ফয়সালা হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ে মাঠে গড়াবে মহারণ।

দুবাইয়ে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৭৬ রানের বড় সংগ্রহ গড়েছিল পাকিস্তান। জবাব দিতে নেমে ৫ উইকেট ও ৬ বল অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে অজিরা।

পাকিস্তান পৌনে দুইশর কাছে পৌঁছে যায় দুই ঝড়ো ফিফটিতে। ওপেনিংয়ে বাবর আজমের সঙ্গে ৬০ বলে ৭১ রানের জুটি গড়ার পথে ৬৭ রান আনেন মোহাম্মদ রিজওয়ান। ৩ চারের সঙ্গে ৪ ছয়ে ৫২ বলে ৬৭ রানের ইনিংস তার।

বাবর ফেরেন ৩৪ বলে ৩৯ করে, ৫ চারে সাজানো ইনিংস। বড় সংগ্রহের বাকি কাজটা সারের ফখর জামান। ৩২ বলে ৫৫ রানের অপরাজিত ঝড়ে, যাতে ৩ চারের সঙ্গে ছক্কার মার ৪টি।

Reneta

মিচেল স্টার্ক ২টি, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা নেন একটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় এসে রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক ফিঞ্চ। অস্ট্রেলিয়াকে সেখান থেকে পথে রাখেন ২২ বলে ২৮ করা মিচেল মার্শ ও ৩০ বলে ৪৯ আনা ডেভিড ওয়ার্নার। ৩টি করে চার-ছক্কায় দুর্দান্ত ইনিংসটি খেলে ওয়ার্নারকে থামতে হয় আম্পায়ারের ভুল সিদ্ধান্তে।

শাদাবের বলে উইকেটের পেছনে রিজওয়ানের গ্লাভসে জমা পড়েন ওয়ার্নার। আম্পায়ার আঙুল তুলে দেন সাজঘরে ফেরার নির্দেশনা জারি করে। পরে টিভি রিপ্লেতে দেখা যায় ওয়ার্নারের ব্যাটেই লাগেনি বল। অজি ওপেনার নিজেও রিভিউ না চেয়ে হাঁটা দিয়ে ফেলেন ড্রেসিংরুমের দিকে।

ওয়ার্নারের আউটটি আফসোসের হতে পারত। স্মিথ ৫ ও ম্যাক্সওয়েল ৭ রানে দ্রুত ফিরে গেলেও আফসোসে পুড়তে দেননি মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েড। দুজনে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি গড়ে ম্যাচের যবনিকা টেনে দেন, মাত্র ৪০ বলের ঝড়ে।

স্টয়নিস ২টি করে চার-ছয়ে ৩১ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। ওয়েড অপরাজিত থাকেন ৪১ রানে, ২ চারে সঙ্গে বিশাল ৪ ছক্কায় ১৭ বলের তাণ্ডব চালিয়ে।

তাতে বৃথাই গেছে শাদাব খানের ৪ ওভারে ২৬ রানে ৪ উইকেট নেয়ার প্রচেষ্টা। শাহিন আফ্রিদি নিয়েছেন বাকি উইকেটটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০নিউজিল্যান্ড-ইংল্যান্ডপাকিস্তান-অস্ট্রেলিয়াফিঞ্চবাবরমরগানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জলবায়ু সম্মেলন: ৬৩২ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি

পরবর্তী

অনলাইন এডুকেশনকে বৈশ্বিক জনসম্পদ ঘোষণা করতে প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী

অনলাইন এডুকেশনকে বৈশ্বিক জনসম্পদ ঘোষণা করতে প্রধানমন্ত্রীর আহ্বান

গৃহহীন মানুষদের জন্য যুবলীগ আশ্রয় কর্মসূচি চালিয়ে যাবে: শেখ পরশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT